লক্ষ্য মাদকমুক্ত যুবসমাজ, আয়োজিত হল ‘বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব’ টকঅথন, সৌজন্যে CBSE

CBSE Nasha Mukt Yuva Talkathon: 'বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব' (Nasha Mukt Yuva for Viksit Bharat) শীর্ষক এই ৪৫ মিনিটের অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা মাদকের অপব্যবহার প্রতিরোধ ও দায়িত্বশীল জীবনধারা বেছে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

লক্ষ্য মাদকমুক্ত যুবসমাজ, আয়োজিত হল বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব টকঅথন, সৌজন্যে CBSE
টকঅথন শোImage Credit source: TV9 Network

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 20, 2026 | 9:46 PM

নয়া দিল্লি: বিকশিত ভারত’-এর লক্ষ্যে তরুণ প্রজন্মকে মাদক মুক্ত রাখার বার্তা দিয়ে এক বিশেষ কথোপকথন আয়োজন করে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। শিরোনাম বা ‘টকঅথন’ (Talkathon)।  ‘বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব’ (Nasha Mukt Yuva for Viksit Bharat) শীর্ষক এই ৪৫ মিনিটের অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা মাদকের অপব্যবহার প্রতিরোধ ও দায়িত্বশীল জীবনধারা বেছে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাদক মুক্ত ভারতের আহ্বানকে মাথায় রেখেই এই আয়োজন। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, সহপাঠীদের চাপ, সামলানো এবং মাদকমুক্তির বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করা হয়। এইমস-এর মনোরোগ বিভাগের অধ্যাপক ড. নন্দ কুমার, ময়ূর স্কুলের প্রিন্সিপাল অলকা অবস্তী এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অ্যাডিশনাল ডিরেক্টর ড. আনিস সি. সহ অন্যান্য বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আসা শিক্ষার্থীদের প্রশ্নের সরাসরি উত্তর দেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করে দিল্লির দুটি ‘পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়’-এর দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী সামিয়া ও রোহিত সিং।

২০৪৭ সালের ‘বিকশিত ভারত’ গড়ার অন্যতম কারিগর দেশের যুব সমাজ। তাই শিশুদের মধ্যে সঠিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মনে করছে সিবিএসই। সিবিএসই-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানটি তরুণদের মধ্যে বিপুল সাড়া ফেলে। সম্প্রচার চলাকালীন সোশ্যাল মিডিয়ায় #CBSETalkathon হ্যাশট্যাগটি ভারতে এক নম্বর ট্রেন্ডিং তালিকায় উঠে আসে, যা মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের আগ্রহকে স্পষ্ট করে তোলে।

Loading...
Unable to load recommendations.
Follow Us