Railway: ট্রেনের কামরায় দাঁড়িয়ে একদিনেই রেকর্ড গড়লেন TTI সুধা দ্বিবেদী, পারফরম্যান্স জানলে অবাক হবেন
Railway: ১৯৯৩-এর ২২ মে সুধা দ্বিবেদী রেলের চাকরিতে যোগ দেন। প্রাথমিকভাবে তিনি রেলের ইলেকট্রিক্যাল বিভাগে কাজ করতেন। পরে ঘোষিকা বা অ্যানাউন্সার হিসেবে কাজ করেন।

মুম্বই: সেন্ট্রাল রেলের মুম্বই ডিভিশনে টিকিট ট্রাভেলিং ইন্সপেক্টর বা TTI হিসেবে কাজ করেন সুধা দ্বিবেদী। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি একটি রেকর্ড গড়েছেন তিনি। সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে সেই তথ্য প্রকাশ করা হয়েছে। সেই রেকর্ডের জন্য রেলের আধিকারিকরা তাঁর প্রশংসাও করেছেন।
আসলে লোকাল ট্রেনের বিনা টিকিটে যাতায়াত করার অভিযোগ নতুন নয়। সেরকম যাত্রীদের চিহ্নিত করেই রেকর্ড গড়ে ফেলেছেন সুধা দ্বিবেদী। গত ২৮ ফেব্রুয়ারি এমন ২০২ জন যাত্রীকে চিহ্নিত করেছেন তিনি, যাঁদের কাছে বৈধ টিকিট ছিল না। তাঁদের কাছ থেকে জরিমানাস্বরূপ ৫৫ হাজার ২১০ টাকা সংগ্রহ করেছেন তিনি।
এর আগে গত মাসের ২৪ তারিখে রুবিনা আকিব ইনামদার ১৫০ জনের কাছ থেকে ৪৫,৭০৫ টাকা সংগ্রহ করেছিলেন জরিমানা হিসেবে। সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছেন দ্বিবেদী। ১৯৯৩-এর ২২ মে সুধা দ্বিবেদী রেলের চাকরিতে যোগ দেন। প্রাথমিকভাবে তিনি রেলের ইলেকট্রিক্যাল বিভাগে কাজ করতেন। পরে ঘোষিকা বা অ্যানাউন্সার হিসেবে কাজ করেন। ২০০৬ সাল থেকে টিকিট চেকিং-এর কাজ শুরু করেন তিনি। কাজের দক্ষতার জন্য রেল সেবা পুরস্কারও দেওয়া হয় সুধা দ্বিবেদীকে।
তবে সুধার রেকর্ড এটাই প্রথমবার নয়। এর আগে ২০২৪-এর ১৬ সেপ্টেম্বর ৯৪জন যাত্রীর কাছ থেকে ২৬,৬০০ টাকা জরিমানা সংগ্রহ করেছিলেন, সেই সময় এটাও ছিল একটা রেকর্ড। ওই বছরের ২২ অক্টোবর ১০৩ জন বিনা টিকিটের যাত্রীর কাছ থেকে ২৯,১৬৫ টাকা সংগ্রহ করেন, ২৯ অক্টোবর ১২৯ জনের কাছ থেকে জরিমানা নিয়েছিলেন ৩৫,৫৫০ টাকা।
Record-Breaking Single Day Ticket Checking Performance!
Ms. Sudha Dwivedi, TTI, Mumbai Division, detected 202 cases of without/irregular tickets on 28.02.2025, generating ₹55,210 in revenue—a first for suburban ticket checking!
The previous record of 150 cases, set on… pic.twitter.com/lbtDZx8a1a
— Central Railway (@Central_Railway) March 1, 2025

