Cabinet Meeting: বিশেষ অধিবেশনের আগে শুক্রবার জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকল সরকার, পাল্টা রণকৌশল সাজাচ্ছে কংগ্রেস

Emergency Cabinet Meeting: সূত্রের খবর, সংসদের আসন্ন বিশেষ অধিবেশনের আগে এই দুই গুরুত্বপূর্ণ বিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্র। মন্ত্রিসভার অনুমোদন মিললেই সংসদে বিলগুলি পেশ করার পথ খুলে যাবে। ইতিমধ্যেই সংসদের বিশেষ অধিবেশনের কথা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু।

Cabinet Meeting: বিশেষ অধিবেশনের আগে শুক্রবার জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকল সরকার, পাল্টা রণকৌশল সাজাচ্ছে কংগ্রেস
মোদী-রাহুলImage Credit source: PTI

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 26, 2026 | 10:30 PM

নয়া দিল্লি: সংসদের বিশেষ অধিবেশন ঘিরে জাতীয় রাজনীতিতে তৎপরতা তুঙ্গে। একদিকে আসন্ন অধিবেশনের আগে জরুরি বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অন্যদিকে, সরকারের এই পদক্ষেপের মোকাবিলায় নিজেদের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছে কংগ্রেসও। সূত্রের খবর, আগামিকালই কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছে সরকার। সেখানে সংশোধিত আসন পুনর্বিন্যাস বিল এবং মহিলা সংরক্ষণ বিলে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হতে পারে।

সূত্রের খবর, সংসদের আসন্ন বিশেষ অধিবেশনের আগে এই দুই গুরুত্বপূর্ণ বিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্র। মন্ত্রিসভার অনুমোদন মিললেই সংসদে বিলগুলি পেশ করার পথ খুলে যাবে। ইতিমধ্যেই সংসদের বিশেষ অধিবেশনের কথা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু।

এদিকে, বিশেষ অধিবেশন ঘিরে নিজেদের অবস্থান ও রণকৌশল ঠিক করতে তৎপর কংগ্রেসও। আগামিকাল অর্থাৎ শুক্রবার বিকেল সাড়ে চারটেয় বৈঠকে বসছে কংগ্রেস সংসদীয় দল। বৈঠকে নেতৃত্ব দেবেন সনিয়া গান্ধী। বিশেষ অধিবেশনে কোন পথে এগোবে দল, কোন কোন বিষয়ে সরকারের কাছে প্রশ্ন তোলা হবে, তা নিয়েই আলোচনা হতে পারে বলে খবর।

সূত্রের খবর, কংগ্রেসের এই বৈঠকের পরই ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করা হবে। আগামী রবিবার ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের নিয়ে বৈঠক ডাকা হতে পারে বলেও সূত্রের খবর।

উল্লেখ্য, ইতিমধ্যেই বিশেষ অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করেছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তিনি জানিয়েছেন, ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে। তিনদিনের বিশেষ অধিবেশন চলবে। ৩০ নভেম্বর লোকসভায় একদিনের জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ২ ডিসেম্বর রাজ্যসভায় অধিবেশন ডাকা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us