
দিল্লি: জয় শ্রী রাম স্লোগান শুনতে হয়েছিল খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভের মুখে পড়েছে খোদ অভিষেকও। এবার তৃণমূলের দাপুটে সাংসদ মহুয়া মৈত্রকে দেখেই ‘চোর চোর’ স্লোগান। তাও আবার বিমানে। আর সে কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই জামালেন মহুয়া। সেখানেই গোটা ঘটনার বিবরণও দেন।
সেখানেই দেখা যাচ্ছে বেশ কিছু ব্যক্তি বিমানের মধ্যে দাঁড়িয়ে প্রথমে জয় শ্রী রাম স্লোগান দিচ্ছেন। লাগাতার জয় শ্রী রাম স্লোগানের মধ্যে ‘তৃণমূলের সবাই চোর’ বলেও স্লোগানও দেওয়া হয়। ঘটনায় বিমানের মধ্যে চাপা উত্তেজনাও তৈরি হয়। অনেক যাত্রীই অবাক চোখে কী হচ্ছে তা দেখতে থাকেন। পুরো ঘটনার বিবরণ পোস্টে দিয়েছেন মহুয়া।
ALERT! i travelled to Delhi today on official work to attend meeting of Parliamentary Standing Committee on Defence. Was on seat 1F on 6E 719. 4-6 men boarded in a group & leered at me & went to back of plane. When flight landed & before doors opened this is what they did &… pic.twitter.com/QE0SwrUY8I
— Mahua Moitra (@MahuaMoitra) May 7, 2026
এক্স হ্যান্ডেলে মহুয়া লিখছেন, “আজ আমি সংসদীয় প্রতিরক্ষা কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছিলাম। আমি নিজের সিটেই ছিলাম। ৪-৬ জন লোকের একটি দল বিমানে উঠে আমার দিকে কুরুচিকর ভাবে তাকায়। তারপরই বিমানের পিছনের দিকে চলে যায়। বিমানটি অবতরণের পর দরজা খোলার ঠিক আগে তাঁরা স্লোগান দিতে থাকেন।” মহুয়ার দাবি এটা কোনওভাবেই নাগরিক ক্ষোভ নয়। তিনি বলছেন, যা করা হয়েছে তা স্পষ্টতই হয়রানির সামিল। এতে তাঁর নিরাপত্তাও বিঘ্নিত হয়েছে বলে মনে করছেন তিনি। এই আচরণের জন্য কোনওভাবেই যাতে ওই ব্যক্তিদের রেহাত করা না হয় তার জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থাকে ট্যাগও করেছেন তিনি। এদের খুঁজে বের করে নাম প্রকাশ্যে আনার দাবিও জানিয়েছেন তিনি। একইসঙ্গে তাঁদের ‘নো ফ্লাই লিস্টে’ ঢোকানোরও দাবি তুলেছেন তিনি। একইসঙ্গে এক্সের পোস্টে ট্যাগ করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অখিলেশ যাদবকেও।