Abhijit Dipke: নিজেও গ্রেফতার হতে পারেন, তাও ফের প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

Abhijit Dipke CJP Protest: যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ হওয়ার পরই গতকাল সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সেখানে জাতীয় পতাকা দেখাতে গিয়ে গ্রেফতার হন। তাদের পাঁচদিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। সিজেপির দুই নেতা আটক হওয়ার পরই অভিজিৎ দীপকে তিরঙ্গা নিয়েই জমায়েতের ডাক দিলেন।

Abhijit Dipke: নিজেও গ্রেফতার হতে পারেন, তাও ফের প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
আবার জমায়েতের ডাক দীপকের।Image Credit source: PTI

|

Oct 14, 2026 | 8:53 PM

নয়া দিল্লি: আবার আন্দোলনের ডাক দিল অভিজিৎ দীপকে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আগামী ১৬ অক্টোবর দিল্লির কনৌট প্লেসের সেন্ট্রাল পার্কে সকলকে জমায়েত হতে বলেছেন। সকলকে জাতীয় পতাকা নিয়ে আসতে বলেছেন তিনি।

যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ হওয়ার পরই গতকাল সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সেখানে জাতীয় পতাকা দেখাতে গিয়ে গ্রেফতার হন। তাদের পাঁচদিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।  সিজেপির দুই নেতা আটক হওয়ার পরই অভিজিৎ দীপকে তিরঙ্গা নিয়েই জমায়েতের ডাক দিলেন। তবে যন্তর মন্তরে নয়,  সেন্ট্রাল পার্কে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো মেসেজ শেয়ার করে অভিজিৎ দীপকে বলেছেন যে যারা জাতীয় পতাকা নিয়ে গর্বিত, তারা যেন ১৬ অক্টোবর বিকেল ৫টায় জমায়েত হন। যারা দিল্লিতে আসতে পারবেন না, তাদের নিজেদের শহরে জমায়েতের আয়োজন করতে বলেছেন। ভিডিয়ো মেসেজেই দীপকে প্রশ্ন করেন, “কবে থেকে তিরঙ্গা দেখানো অপরাধ হয়ে গেল?”।

তিনি আরও বলেন, “আমাকেও হয়তো এরপর জেলে ভরা হবে, তবে আমি সেটা নিয়ে চিন্তিত নই। তিরঙ্গা আমার গর্ব। এবং আমি তা ওড়াবই।”

Loading...
Unable to load recommendations.
Follow Us