CM Mamata Banerjee: সুপ্রিম কোর্ট থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পেয়েছেন মমতা
Mamata Banerjee in Supreme Court: শীর্ষ আদালতে তালিকাভুক্ত বিচারপতিরাই সওয়াল করতে পারেন। কিন্তু তালিকায় নাম নেই মমতার। সে ক্ষেত্রে তিনি নাগরিক হিসাবে সওয়াল করতে পারেন বলে শোনা যাচ্ছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের এজলাসে হবে শুনানি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পেয়েছেন মমতা।
নয়া দিল্লি: তাহলে শেষ পর্যন্ত বেনজির দৃশ্যের সাক্ষী হতে চলেছে সুপ্রিম কোর্ট? নিজের দায়ের করা মামলা নিজেই সওয়াল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে নিজেই মামলায় সওয়াল করার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন মমতা। এদিকে শীর্ষ আদালতে তালিকাভুক্ত বিচারপতিরাই সওয়াল করতে পারেন। কিন্তু তালিকায় নাম নেই মমতার। সে ক্ষেত্রে তিনি নাগরিক হিসাবে সওয়াল করতে পারেন বলে শোনা যাচ্ছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের এজলাসে হবে শুনানি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পেয়েছেন মমতা।