Child Death: এই মাসেই আবাসনে থাকতে আসেন, কোলের শিশুকে সাততলা থেকে সোজা ছুড়ে ফেলে দিল প্রতিবেশীর মেয়ে!

Crime News: যে শিশুটিকে হত্যা করা হয়েছে, ওই পরিবার গত ১ অক্টোবরই ওই আবাসনে থাকতে আসেন। ছোট বাচ্চা থাকায়, বিড়াল নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা হয়।  সেই কারণেই প্রতিহিংসার বশে ১০ বছরের নাবালিকা এই কাণ্ড ঘটিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Child Death: এই মাসেই আবাসনে থাকতে আসেন, কোলের শিশুকে সাততলা থেকে সোজা ছুড়ে ফেলে দিল প্রতিবেশীর মেয়ে!
প্রতীকী চিত্র।Image Credit source: Pexels

|

Oct 16, 2026 | 6:43 AM

মুম্বই: ভয়ঙ্কর! প্রতিবেশীর একরত্তি কোলের শিশুকে সাততলা থেকে ফেলে দিল ১০ বছরের নাবালিকা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত শিশুর মা-বাবা ওই নাবালিকার বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করেছে।

ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের গোরেগাঁওতে। বুধবার রাত ৯টা নাগাদ ওই নাবালিকা এসে খুদে শিশুটিকে কোলে নেয় এবং সোজা সাততলার করিডর থেকে ছুড়ে ফেলে দেয়। এরপর দৌড়ে পালিয়ে যায় সে। গোটা ঘটনাটিই বহুতল আবাসনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেখানে দেখা গিয়েছে যে সাততলা থেকে একটি শিশু পড়ে যাচ্ছে। তার কয়েক মুহূর্ত বাদেই অভিযুক্ত নাবালিকাকে দৌড়তে এবং ওই করিডরেই সাইকেল চালাতে দেখা যায়।

এই ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ১৮ মাসের শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।  দায়ের করা হয় খুনের মামলা।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে শিশুটিকে হত্যা করা হয়েছে, ওই পরিবার গত ১ অক্টোবরই ওই আবাসনে থাকতে আসেন। ছোট বাচ্চা থাকায়, বিড়াল নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা হয়।  সেই কারণেই প্রতিহিংসার বশে ১০ বছরের নাবালিকা এই কাণ্ড ঘটিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অন্য একটি সূত্রে খবর, অভিযুক্ত নাবালিকার মানসিক সমস্যা রয়েছে।

মৃত শিশুর পরিবারের দাবি, প্রমাণ লোপাট করতে আবাসনের সিসিটিভি-ও অফ করে দেওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত নাবালিকার পরিবার। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি করা হয়েছে। পুলিশ ওই নাবালিকা ও তাঁর মাকে আটক করেছে অভিযোগের ভিত্তিতে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us