AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-US: ফোন পেলেন রাজনাথ সিং, আমেরিকা থেকে এল বড় বার্তা, যুদ্ধ কি সময়ের অপেক্ষা?

India-US: সীমান্তে প্রায় প্রতিদিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাকিস্তান। একটানা সাতদিন ধরে শোনা যাচ্ছে গুলির শব্দ। এই পরিস্থিতির মধ্যেই আমেরিকার এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

India-US: ফোন পেলেন রাজনাথ সিং, আমেরিকা থেকে এল বড় বার্তা, যুদ্ধ কি সময়ের অপেক্ষা?
রাজনাথ সিংImage Credit: PTI
| Updated on: May 01, 2025 | 7:22 PM
Share

নয়া দিল্লি: ভারত-পাক সীমান্তে উত্তেজনা বাড়ছে। দুই দেশই তাদের একে অপরের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। খবর আসছে যে সীমান্ত ঘেঁষে থাক পাক বাঙ্কারগুলো ফাঁকা হচ্ছে ক্রমশ, এমনকী পাক পতাকাও নাকি সরিয়ে দেওয়া হচ্ছে। নয়া দিল্লিতে দফায় দফায় বসে বৈঠক। বৃহস্পতিবারও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহেই ফোন পেলেন রাজনাথ সিং। ফোন এল আমেরিকা থেকে।

এদিন রাজনাথ সিং-এর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় তিনি সমবেদনা জানিয়েছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ভারতের প্রতি সমর্থনের বার্তাও দিয়েছেন তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াই করছে, তাতে পূর্ণ সমর্থন আছে মার্কিন সরকারের।

রাজনাথ সিং মার্কিন মন্ত্রীকে বলেছেন, “জঙ্গিদের সমর্থন করার ও ট্রেনিং দেওয়ার ইতিহাস আছে পাকিস্তানের। তারা সন্ত্রাসবাদে উস্কানি দেয়। দিনের পর দিন গোটা বিশ্ব সেটা দেখেও চোখ বন্ধ করে থাকতে পারে না।” তিনি আরও বলেন, “গোটা বিশ্বের প্রত্যেকের উচিৎ এই ঘটনার প্রতিবাদ করা।”

সীমান্তে প্রায় প্রতিদিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাকিস্তান। একটানা সাতদিন ধরে শোনা যাচ্ছে গুলির শব্দ। রাতের অন্ধকারে কেঁপে উঠছে কুপওয়াড়া, উরি ও আখনূর সেক্টর। এই পরিস্থিতির মধ্যেই আমেরিকার এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Follow Us
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ