AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi AIIMS: রাম মন্দিরের উদ্বোধনে ছুটি ঘোষণা করেও প্রত্যাহার করল AIIMS

Ram Mandir Inauguration: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষেই উত্তর প্রদেশের পাশাপাশি মধ্য প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র ও গোয়ায় ছুটি ঘোষণা করা হয়েছে। রাজস্থানে অর্ধদিবস ছুটি। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলিতেও রয়েছে ছুটি। 

Delhi AIIMS: রাম মন্দিরের উদ্বোধনে ছুটি ঘোষণা করেও প্রত্যাহার করল AIIMS
দিল্লির এইমস।
| Updated on: Jan 21, 2024 | 12:08 PM
Share

নয়া দিল্লি: অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অর্ধদিবস বন্ধ থাকবে হাসপাতাল (Hospital)। উত্তর প্রদেশ নয়, দিল্লির একাধিক হাসপাতালে এই নির্দেশিকা জারি করা হয়েছিল। স্কুল-কলেজ, সরকারি দফতরে ছুটি ঘোষণা আগেই হয়েছিল, কিন্তু হাসপাতালেও ছুটি ঘোষণা হতেই শুরু হয় বিতর্ক। প্রশ্ন ওঠে চিকিৎসা ও রোগী পরিষেবা নিয়ে। এই বিতর্কের জেরেই এক পা পিছিয়ে গেল দিল্লির এইমস (Delhi AIIMS)। অর্ধেক দিন ছুটির নির্দেশিকা প্রত্যাহার করা হল।

আগামিকাল, ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষেই উত্তর প্রদেশের পাশাপাশি মধ্য প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র ও গোয়ায় ছুটি ঘোষণা করা হয়েছে। রাজস্থানে অর্ধদিবস ছুটি। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলিতেও রয়েছে ছুটি।

এইমসের নির্দেশিকা।

শনিবার দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সের তরফেও নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল, ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে এইমস অর্ধদিবস ছুটি থাকবে। দুপুর আড়াইটে অবধি হাসপাতাল বন্ধ থাকবে। ওপিডি পরিষেবা বন্ধ থাকবে, তবে জরুরি পরিষেবা চালু থাকবে।

হাসপাতালের এই নির্দেশিকা জারি হতেই বিতর্ক শুরু হয়। এরপরই আজ, রবিবার হাসপাতালের তরফে সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হয়। হাসপাতালের নির্দেশিকায় জানানো হয়েছে, সোমবার হাসপাতালের আউট পেসেন্ট ডিপার্টমেন্ট খোলা থাকবে। যে সমস্ত রোগীদের অ্যাপন্টমেন্ট ছিল, তা একই থাকছে। রোগীদের অসুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?