Delhi assembly security breach: লোহার ব্যারিকেড ভেঙে বিধানসভায় ঢুকে গেল গাড়ি! ফুলের তোড়া রেখেই দে-দৌড়…তারপর?

Delhi assembly News : সোমবার দুপুর। বিধানসভা চত্বরে লোহার ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ল গাড়ি। পিটিআই সূত্রে খবর, চালকের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। ভিতরে ঢোকার পরই কিছুক্ষণের জন্য গাড়ি থামে। তারপর স্পিকার বিজেন্দ্র গুপ্তের কার্যালয়ের বাইরের বারান্দায় একটি ফুলের তোড়া রেখেই গাড়ি নিয়ে পালিয়ে যায়। ফুলের তোড়া থেকে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। গাড়িটির সন্ধান পেয়ে তা বাজেয়াপ্ত করে পুলিশ।

Delhi assembly security breach: লোহার ব্যারিকেড ভেঙে বিধানসভায় ঢুকে গেল গাড়ি! ফুলের তোড়া রেখেই দে-দৌড়...তারপর?
দিল্লি বিধানসভাImage Credit source: PTI

Apr 06, 2026 | 6:33 PM

নয়াদিল্লি : দিল্লির বিধানসভা চত্বরে হুলস্থূল। আজ সকালে নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিধানসভা চত্বরে ঢুকে পড়ে একটি গাড়ি। তারপর চোখের নিমেষে গাড়ি নিয়ে বেরিয়েও যান চালক। মাত্র কয়েক মিনিটের মধ্যে হইচই পড়ে যায় বিধানসভা চত্বরে। জানা গিয়েছে, ওই গাড়িটির উত্তর প্রদেশের ছিল। সেরকমই তথ্য দিচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর। সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, গাড়িটি ২ নম্বর গেট দিয়ে বিধানসভা চত্বরে প্রবেশ করে। তারপর পাঁচ মিনিটেরও কম সময়ে একই গেট দিয়ে বেরিয়ে যায়।

ঠিক কী ঘটেছিল?

সোমবার দুপুর। বিধানসভা চত্বরে লোহার ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ল গাড়ি। পিটিআই সূত্রে খবর, চালকের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। ভিতরে ঢোকার পরই কিছুক্ষণের জন্য গাড়ি থামে। তারপর স্পিকার বিজেন্দ্র গুপ্তের কার্যালয়ের বাইরের বারান্দায় একটি ফুলের তোড়া রেখেই গাড়ি নিয়ে পালিয়ে যায়। ফুলের তোড়া থেকে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। গাড়িটির সন্ধান পেয়ে তা বাজেয়াপ্ত করে পুলিশ।

ঘটনায় চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সরবজিৎ সিং। দিল্লির রূপ নগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আরও দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনায় তাঁদের ভূমিকা কী তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনার সময় উপস্থিত বিধানসভার কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা গাড়ি বিধানসভায় প্রবেশ করে। কিছুক্ষণের জন্য ভেতরে গিয়ে আবার বেরিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে অদৃশ্য হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত আরও বেশ কয়েকজন জানান, দুপুর ২টার দিকে গেটটি ভেঙে যাওয়ার সময় তাঁরা একটি বিকট শব্দ শুনতে পান। এক প্রত্যক্ষদর্শী ইন্ডিয়া টুডে-কে বলেন, “আমরা শব্দটা কোথা থেকে এলো তা বোঝার চেষ্টা করছিলাম, এবং তারপর দেখলাম গাড়িটি ভেতরে ঢুকে গিয়েছে। আবার তা পিছন দিয়ে গেটটি ভেঙে দ্রুতগতিতে চলে যায়।”

কীভাবে নিরাপত্তার বেষ্টনী ভেদ করে বিধানসভা চত্বরে ঢুকে গেল গাড়ি, সেই নিয়ে প্রশ্ন উঠছে। বিধানসভা চত্বরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

Follow Us