AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Businessman Death: বিরাট কে? এরপরই…, রাজধানীতে ভয়াবহ ঘটনায় পুলিশও খুঁজছে বিরাটকে!

Delhi Businessman: প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গত মাসে দুই ব্যক্তিকে খুনের অভিযোগে তিন নাবালককে গ্রেফতার করা হয়েছিল। এর মধ্যে এক নাবালকের বাবার নাম বিরাট।

Businessman Death: বিরাট কে? এরপরই..., রাজধানীতে ভয়াবহ ঘটনায় পুলিশও খুঁজছে বিরাটকে!
Image Credit: PTI FILE
| Updated on: Dec 08, 2024 | 6:25 PM
Share

বিরাট কে? জবাব এল, ‘আমাদের মধ্যে কেউ নয়।’ কিন্তু কে-শোনে কার কথা! দিল্লিতে এমনই এক ভয়াবহ ঘটনা। সুপারি নিয়ে ভুল লোককে খুন? এমন তথ্যই উঠে আসছে। দিল্লির এক ব্যবসায়ী খুন হয়েছেন। অভিযোগ, পরিচয় নিয়ে ভুলের জেরেই এই খুন। দিল্লির সেই ব্যবসায়ীর নাম সুনীল জৈন। ৫৭ বছরের সুনীলকে হত্যা করেন বাইকে আসা দুই ব্যক্তি।

যমুনা স্পোর্টস কমপ্লেক্সে মর্নিং ওয়াক সেরে স্কুটারে বন্ধুর সঙ্গে ফিরছিলেন সুনীল জৈন। সে সময়ই বাইকে আসা দুই দুষ্কৃতী গুলি করে হত্যা করে বলে খবর। মৃত সুনীল জৈনের বন্ধুর দাবি, ভুল পরিচয়ের কারণেই এই খুন। মৃত সুনীল জৈনের বন্ধু সুমিত এনডিটিভিকে বলেছেন, বাইকে আসা দুই ব্যক্তি সুনীলকে বলে তাঁর ফোন পড়ে গিয়েছে। তারপর তারা জিজ্ঞেস করেন, ‘কার নাম বিরাট’। এর উত্তরে সুমিত জবাব দেন, ‘আমাদের কেউ নই।’ তবে বাইকে থাকা একজন আরেকজনকে বলেন, ইনিই। এরপরই তারা সুনীল জৈনকে গুলি করে বলে অভিযোগ।

এত তথ্য অনুযায়ী, দুষ্কৃতীরা যে বিরাটকে খুন করতে এসেছিল, পুলিশ এখন সেই বিরাটকেও খুঁজছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গত মাসে দুই ব্যক্তিকে খুনের অভিযোগে তিন নাবালককে গ্রেফতার করা হয়েছিল। এর মধ্যে এক নাবালকের বাবার নাম বিরাট। তবে যমুনা স্পোর্টস কমপ্লেক্সের খুনের সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা, পুলিশ সেই তদন্তও করছে। দিল্লির শাহদারার ডিসিপি প্রশান্ত গৌতম বলেন, ‘আমরা সবরকম দৃষ্টিকোন থেকেই ঘটনার তদন্ত করছি।’ পুলিশ আরও জানিয়েছে, সুনীল জৈনের হত্যাকারীরা 9mm ও 7.61mm পিস্তল ব্যবহার করেছিল।

Follow Us
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক