Abhijit Dipke Detained: দিল্লিতে পা রাখতেও হল না, বিমান থেকেই আটক অভিজিৎ দীপকে!

CJP Protest: আজকের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সকালে মুম্বই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সঙ্গে ছিলেন দলের দুই প্রধান মুখ সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দিল্লিতে বিমান অবতরণ করার সঙ্গে সঙ্গেই বিমানের ভিতর থেকে তাদের আটক করা হয়।

Abhijit Dipke Detained: দিল্লিতে পা রাখতেও হল না, বিমান থেকেই আটক অভিজিৎ দীপকে!
বিমান থেকেই আটক অভিজিৎ দীপকে।Image Credit source: TV9 বাংলা

|

Oct 10, 2026 | 11:40 AM

নয়া দিল্লি: একের পর এক আটক। সিজেপির আন্দোলন শুরু হওয়ার আগেই তুমুল উত্তেজনা। এবার আটক করা হল অভিজিৎ দীপকে-কে। আটক করা হয়েছে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও।

আজ দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচি রয়েছে। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফাই তাঁদের মূল দাবি। আজকের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সকালে মুম্বই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সঙ্গে ছিলেন দলের দুই প্রধান মুখ সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দিল্লিতে বিমান অবতরণ করার সঙ্গে সঙ্গেই বিমানের ভিতর থেকে তাদের আটক করা হয়।

দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান অবতরণ করতেই, সেই বিমানে ওঠে পুলিশ। অভিজিৎ দীপকে-কে বলতে শোনা যায়, “ওরা সবাইকে আটক করছে। আমাদেরও আটক করবে”। এরপরই অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অভিজিৎ দীপকে বলেন, “আমি গ্রেফতার হতেই এসেছি। আমি কাউকে ভয় পাই না। আমাকে গ্রেফতার করতে এসেছে। আসুন, গ্রেফতার করুন।”

দীপকে বিমানের ভিতরেই দাঁড়িয়ে বলেন, “কী করে এটা করতে পারেন? আসুন, গ্রেফতার করুন।”

বিস্তারিত আসছে….

Loading...
Unable to load recommendations.
Follow Us