AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Osman Hadi Bangladesh: হাদি-খুনে ধৃত অভিযুক্তদের প্রত্যার্পণে ভারতের কাছে আবেদন ঢাকার! কী উত্তর দিল বিদেশমন্ত্রক?

India on Osman Hadi: গ্রেফতারির আগে দু’জনে বনগাঁ সীমান্ত এলাকায় একটি বাড়িতে গা-ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে তাঁদের খবর পেয়ে অভিযান চালায় এসটিএফ। গ্রেফতার করা হয় তাঁদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনেই বাংলাদেশের অন্যতম ছাত্র আন্দোলনকারী ওসমান হাদির খুনের কথা স্বীকার করে।

Osman Hadi Bangladesh: হাদি-খুনে ধৃত অভিযুক্তদের প্রত্যার্পণে ভারতের কাছে আবেদন ঢাকার! কী উত্তর দিল বিদেশমন্ত্রক?
হাদি-খুনে কী বলল নয়াদিল্লি?
| Updated on: Mar 12, 2026 | 5:23 PM
Share

নয়াদিল্লি: ওসমান হাদির হত্য়াকারীদের প্রত্যার্পণের দাবি জানিয়েছে ঢাকা। দুই অভিযুক্তকে কি ফিরিয়ে দেবে নয়াদিল্লি? দিন কয়েক আগেই বনগাঁ সীমান্ত থেকে হাদির হত্যার মূল চক্রী এবং তাঁর সহযোগীকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। সেই খবর পেতেই দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়েছে ঢাকা। নয়াদিল্লির কাছে দাবি জানিয়েছে তাঁদের প্রত্যার্পণের। কিন্তু এই মর্মে নয়াদিল্লির কী অবস্থান?

বৃহস্পতিবার সেই প্রশ্নই করা হয়েছিল বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। তিনি বলেন, “এই ঘটনার এখনও তদন্ত চলেছে। পশ্চিমবঙ্গ পুলিশ একটি বিবৃতি দিয়েছে, সেটা দেখেছি। কিন্তু আমরা এখন এই নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।” গত ৭ই মার্চ বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়জ়ল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। গ্রেফতারির আগে দু’জনে বনগাঁ সীমান্ত এলাকায় একটি বাড়িতে গা-ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে তাঁদের খবর পেয়ে অভিযান চালায় এসটিএফ। গ্রেফতার করা হয় তাঁদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনেই বাংলাদেশের অন্যতম ছাত্র আন্দোলনকারী ওসমান হাদির খুনের কথা স্বীকার করে।

গত ডিসেম্বর মাসেই ঢাকা পুলিশ নিশ্চিত করেছিল ফয়জ়ল ও আলমগীর চোরা পথে ভারতে প্রবেশ করেছে। ওসমান হাদিকে গুলির পর পালিয়ে প্রথম মেঘালয়, তারপর সেখান থেকেই বাংলায় প্রবেশ দুই অভিযুক্ত। ইতিমধ্য়েই এই ঘটনায় ফয়জ়লের পরিবারের সদস্যদের আটক করেছে ঢাকা পুলিশ। গ্রেফতার করা হয়েছে আরও ১১ জন অভিযুক্তকে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মাঝে জ্বালানি সংকটে উদ্বিগ্ন বাংলাদেশ। মঙ্গলেই অসমের নুমালিগড় তৈল শোধনাগার হয়ে পাঁচ হাজার টন ডিজেল পাঠানো হয়েছে বাংলাদেশের দিনাজপুর জেলার পর্বতপুরী ডিপোতে। ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ৪৪ ঘণ্টা ধরে চলেছে এই সরবরাহ কাজ। কিন্তু তারপরেও জ্বালানি চিন্তা কাটেনি ঢাকার। ইতিমধ্যেই নয়াদিল্লির কাছে আরও জ্বালানির আবেদন জানিয়েছে তাঁরা। এদিন সেই প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা ও মলদ্বীপ থেকেও একই দাবি করা হয়েছে। ভারত নিজেদের প্রয়োজনীয়তা বুঝে সরবরাহের কথা ভাবতে পারে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?