Health Check-up: মদের দোকানের সামনে বসছেন ডাক্তার, কিনতে গেলেই ব্লাড টেস্ট!

Madhya Pradesh: স্বাস্থ্য ও আবগারি বিভাগ মিলে বিভিন্ন মদের দোকানে যাচ্ছেন। সেখানে যারা মদ কিনতে আসছেন, তাদের হেলথ স্ক্রিনিং করার কথা বলা হচ্ছে। কিডনি ও লিভারের কী অবস্থা, তা জানতে রক্ত পরীক্ষা করা হচ্ছে। মদ্যপানে শরীরে যে ক্ষতি হয়, তা থেকে রক্ষা পেতে চিকিৎসকদের পরামর্শও নিতে বলা হচ্ছে।

Health Check-up: মদের দোকানের সামনে বসছেন ডাক্তার, কিনতে গেলেই ব্লাড টেস্ট!
মদের দোকানের সামনে বসে চিকিৎসক।Image Credit source: X

|

Nov 26, 2026 | 2:46 PM

ভোপাল: মদ কিনতে যাচ্ছেন, আগে করাতে হবে হেলথ চেক আপ! প্রতিটি মদের দোকানের বাইরে বসানো হবে চিকিৎসককে। কেউ মদ কিনতে এলেই তাদের হেলথ চেকআপ করা হবে। নেওয়া হবে রক্তের নমুনা বা স্যাম্পেল। একইসঙ্গে তাদের সতর্ক করা হবে যে মদ্যপান করলে, শরীরে কী কী প্রভাব পড়তে পারে, কতটা ক্ষতি হতে পারে।

এই উদ্যোগ নিয়েছে মধ্য প্রদেশের সাগর জেলা প্রশাসন। জেলাশাসকের নির্দেশে এই বিশেষ ক্যাম্পেন শুরু করা হয়েছে। মূলত যারা নিয়মিত মদ্যপান করেন বা যারা অসুস্থ থাকা সত্ত্বেও মদ্যপান করেন, তাদের সতর্ক করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, স্বাস্থ্য ও আবগারি বিভাগ মিলে সাগর জেলার বিভিন্ন মদের দোকানে যাচ্ছেন। সেখানে যারা মদ কিনতে আসছেন, তাদের হেলথ স্ক্রিনিং করার কথা বলা হচ্ছে। কিডনি ও লিভারের কী অবস্থা, তা জানতে রক্ত পরীক্ষা করা হচ্ছে। মদ্যপানে শরীরে যে ক্ষতি হয়, তা থেকে রক্ষা পেতে চিকিৎসকদের পরামর্শও নিতে বলা হচ্ছে।

আবগারি সাব ইন্সপেক্টর শৈলেন্দ্র সিং জানিয়েছেন, সম্প্রতি একাধিক ব্যক্তি অতিরিক্ত মদ্য়পান করায় গুরুতর অসুস্থ হয়ে বা জটিল রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই ঘটনার পরই প্রশাসনের তরফে এই সচেতনতার উদ্যোগ নেওয়া হয়েছে।

চিকিৎসকরা মদের দোকানের সামনে বসছেন। যারা নিয়মিত মদ্যপান করেন, তাদের সতর্ক করা হচ্ছে যে অতিরিক্ত মদ্যপানে স্বাস্থ্যে কী ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে। একইসঙ্গে তাদের একমাত্র সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে মদ কিনতে বলা হয়েছে। যারা মদ্যপান করেন, তাদের উপযুক্ত খাদ্যাভাস গড়া, জীবনযাত্রায় পরিবর্তন করার মতো পরামর্শও দেওয়া হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us