Dr Devi Shetty: ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পেলেন ডঃ দেবী শেট্টি, কোন অবদানে এই খেতাব অর্জন?

Chevalier de l' Ordre national du Merite: পুরস্কার গ্রহণ করে ড. শেট্টি বলেন, "ফ্রান্স সরকারের কাছ থেকে এই স্বীকৃতি পেয়ে আমি সম্মানিত"। তাঁর কথায়, "কোভিডের সময়টা সবার জন্যই কঠিন ছিল। সেই সময়ে একে অপরের পাশে দাঁড়ানো এবং সাহায্য করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল"। এই কাজ সম্ভব করে তোলার জন্য নারায়ণা হেলথের কর্মীদেরও ধন্যবাদ জানান তিনি।

Dr Devi Shetty: ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পেলেন ডঃ দেবী শেট্টি, কোন অবদানে এই খেতাব অর্জন?
ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পেলেন ডঃ দেবী শেট্টি।Image Credit source: X

|

Nov 14, 2026 | 3:57 PM

বেঙ্গালুরু: বিপদের সময়ে পাশে দাঁড়িয়েছিলেন। স্বনামধন্য চিকিৎসক তথা নারায়ণা হেলথের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডঃ দেবী শেট্টিকে বিশেষ সম্মানে সম্মানিত  করল ফ্রান্স। কোভিডকালে ফরাসি সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর স্বীকৃতি হিসাবেই ডঃ দেবী শেট্টিকে বিশেষ সম্মান দিল ফ্রান্স।

বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রান্সের কনস্যুলেট জেনারেল ড. দেবী শেট্টিকে ‘Chevalier de l’Ordre national du Mérite’, অর্থাৎ ‘নাইট অব দ্য ন্যাশনাল অর্ডার অব মেরিট’ সম্মানে ভূষিত করেছে। কোভিড মহামারির সময় বেঙ্গালুরুর ফরাসি সম্প্রদায়ের জন্য একাধিক সাহায্য ও সহায়তা করেছিলেন ড. শেট্টি ও তাঁর সংস্থা নারায়ণা হেলথ। সেই অবদানের স্বীকৃতিতেই এই সম্মান।

কোভিডের সময় অবদান-

করোনার সময় ফরাসি কনস্যুলেট এবং বেঙ্গালুরুর ফরাসি সম্প্রদায়ের জন্য নারায়ণা হেলথের দরজা খুলে দিয়েছিলেন ডঃ দেবী শেট্টি। কোভিড টিকাকরণ কর্মসূচির পাশাপাশি বিভিন্ন ধরনের লজিস্টিক সহায়তাও দেওয়া হয়েছিল।

ফ্রান্সের কনসাল জেনারেল মার্ক ল্যামি এই প্রসঙ্গে বলেন, “কোভিডের সময় ডঃ শেট্টির উদারতা এবং নিরন্তর সহযোগিতা ফ্রান্স ও ভারতের বন্ধুত্বের প্রকৃত উদাহরণ। ফরাসি সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর জন্য তাঁর অবদানকে সম্মান জানাতেই এই পুরস্কার।”

‘Ordre national du Mérite’ ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সম্মান। ১৯৬৩ সালের ৩ ডিসেম্বর তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট চার্লস দ্য গল এই সম্মান চালু করেন। ফ্রান্সের সর্বোচ্চ জাতীয় সম্মান ‘লিজিওন অব অনর’ (Legion of Honour)-এর পর এটিই দেশের দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় সম্মান।

এই পুরস্কারের পাঁচটি ধাপ রয়েছে— নাইট (Knight), অফিসার (Officer), কম্যান্ডার (Commander), গ্রান্ড অফিসার (Grand Officer) এবং গ্রান্ড ক্রস (Grand Cross)। ড. দেবী শেট্টি  ‘নাইট’ (Knight) বা প্রথম ধাপের সম্মান পেলেন।

এই পুরস্কার গ্রহণ করে ড. শেট্টি বলেন, “ফ্রান্স সরকারের কাছ থেকে এই স্বীকৃতি পেয়ে আমি সম্মানিত”। তাঁর কথায়, “কোভিডের সময়টা সবার জন্যই কঠিন ছিল। সেই সময়ে একে অপরের পাশে দাঁড়ানো এবং সাহায্য করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল”। এই কাজ সম্ভব করে তোলার জন্য নারায়ণা হেলথের কর্মীদেরও ধন্যবাদ জানান তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us