Special Summery Revision: স্পেশাল সামারি রিভিশন, SIR-এ বাদ পড়া ভোটারদের জন্য পঞ্চমীতে বড় ঘোষণা নির্বাচন কমিশনের

Election Commission of India: যে রাজ্য়গুলিতে এসআইআর প্রক্রিয়া সদ্য শেষ হয়েছে বা চলছে, যেমন অন্ধ্র প্রদেশ, অরুণাচল প্রদেশ,চণ্ডগঢ়, দাদরা-নগর হাভেলি, দমন ও দিউ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্নাটক, মহারাষ্ট্র, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, দিল্লি, ওড়িশা, সিকিম, ত্রিপুরা ও তেলঙ্গানায় এসএসআর প্রক্রিয়া নিয়ে পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। 

Special Summery Revision: স্পেশাল সামারি রিভিশন, SIR-এ বাদ পড়া ভোটারদের জন্য পঞ্চমীতে বড় ঘোষণা নির্বাচন কমিশনের
এসএসআরের ঘোষণা করল নির্বাচন কমিশন।Image Credit source: PTI

|

Oct 15, 2026 | 8:34 PM

নয়া দিল্লি: এসআইআর বিতর্কের আবহে বড় ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India)। আজ, বৃহস্পতিবার ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য স্পেশাল সামারি রিভিশন (Special Summery Revision) বা এসএসআর (SSR)-র নির্দেশ দেওয়া হল। নতুন ভোটারদের অন্তর্ভুক্তি ও এসআইআরে যারা বাদ পড়েছেন, তাদের নাম অন্তর্ভুক্তির জন্য এই পদক্ষেপ।

এসএসআর ঘোষণা-

জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, পঞ্জাব, বিহার ও তামিলনাড়ুতে স্পেশাল সামারি রিভিশন করা হবে। ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে এই অন্তর্ভুক্তির কাজ শেষ করতে হবে। খসড়া তালিকা প্রকাশ পাবে ১২ নভেম্বর। এরপরে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২০২৭ সালের ৪ জানুয়ারি। এই তালিকা প্রকাশ পাওয়ার পরই ফেব্রুয়ারি মাসে উত্তর প্রদেশ ও পঞ্জাবে বিধানসভা নির্বাচন হবে।

জানা গিয়েছে, কোনও ভোটকেন্দ্রে মোট ভোটারের দুই শতাংশ বা তার বেশি নাম বাদ দেওয়ার প্রস্তাব এলে, সিইও দফতর থেকে তা খতিয়ে দেখা হবে। নির্বাচনী আধিকারিককে নিজে যাচাই করবেন।

আজ, ১৫ অক্টোবর নির্বাচন কমিশনের নির্দেশিকায় গত ২৯ সেপ্টেম্বরের ইস্যু করার নির্দেশের উল্লেখ করা হয়েছে। সমস্ত রাজ্যের নির্বাচনী আধিকারিকদের দেওয়া ওই নির্দেশিকায় বলা হয়েছিল, এসআইআরে বাদ পড়া এবং প্রথমবারের ভোটারদের নাম অন্তর্ভূক্তির জন্য বিশেষ নথিভুক্তিকরণ কর্মসূচির ব্যবস্থা করা হবে। সেই নির্দেশিকায় পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্য প্রদেশ, মণিপুর, পুদুচেরী, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও আন্দামান নিকোবরের নাম ছিল।

যে রাজ্য়গুলিতে এসআইআর প্রক্রিয়া সদ্য শেষ হয়েছে বা চলছে, যেমন অন্ধ্র প্রদেশ, অরুণাচল প্রদেশ,চণ্ডগঢ়, দাদরা-নগর হাভেলি, দমন ও দিউ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্নাটক, মহারাষ্ট্র, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, দিল্লি, ওড়িশা, সিকিম, ত্রিপুরা ও তেলঙ্গানায় এসএসআর প্রক্রিয়া নিয়ে পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও লাদাখ- যে তিনটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও এসআইআর প্রক্রিয়া শুরু হয়নি, সেখানে আবহাওয়া পরিস্থিতির উপরে ভিত্তি করে এসএসআর ঘোষণা করা হবে।

কীভাবে হবে?

যারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চাইছেন, তাদের ফর্ম ৬-এ আবেদন করতে হবে। আগের এসআইআরে যে অতিরিক্ত ডিক্লেরেশন দিতে হয়েছিল, সেই বিষয়ে কোনও উল্লেখ করা হয়নি।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us