SIR-এ নাম বাদ? ফের মিলবে আবেদন ভোটার তালিকায় , বাংলা-সহ ২০ রাজ্যে বিশেষ কর্মসূচি

Election Commission on SIR: কমিশন জানিয়েছে, SIR চলাকালীন বা তার পরে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা সংশ্লিষ্ট ERO-র কাছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। বাংলা-সহ ২০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ কর্মসূচি হবে। বিতর্কের আবহেই বড় সিদ্ধান্ত কমিশনের।

SIR-এ নাম বাদ? ফের মিলবে আবেদন ভোটার তালিকায় , বাংলা-সহ ২০ রাজ্যে বিশেষ কর্মসূচি
ফাইল ছবিImage Credit source: PTI

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 26, 2026 | 7:05 PM

নয়া দিল্লি: এসআইআর-এ নাম বাদ পড়লেও ফের নতুন করে ভোটার তালিকায় নাম তোলা যাবে। বড় সিদ্ধান্ত কমিশনের। বিতর্কের আবহে শনিবার দিল্লিতে বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানেই এসআইআর প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, SIR চলাকালীন বা তার পরে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা সংশ্লিষ্ট ERO-র কাছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। সেই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য বাংলা-সহ ২০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ কর্মসূচি হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ পড়েছে অর্থাৎ ভোটার তালিকায় যাঁদের নাম ওঠেনি, তাঁদের বিষয়টি নিষ্পত্তি করছে অ্যাপুলেট ট্রাইব্যুনাল। সেক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন উঠবে, ট্রাইবুন্যাল যেখানে নিষ্পত্তির কাজ করছে, সেখানে বাদ পড়া নামগুলি ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য কীভাবে আবেদন করা যাবে? মূলত কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়ার পর, যাঁরা অ্যাপুলেট ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এবং ট্রাইব্য়ুনাল সমাধান করে যাঁদের বৈধ ভোটার বলে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তাঁরা নতুন করে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন।

বিস্তারিত আসছে…

Loading...
Unable to load recommendations.
Follow Us