AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: হন হন করে মায়ের কাছে দৌড় পুঁচকে হাতির, তার আগে ঘটিয়েছে এক কাণ্ড

Odisha: সোমবার বন দফতরের এক আধিকারিক সুশান্ত নন্দার পোস্ট করা ভিডিয়োতে শেষে তাকে উদ্ধারের ছবিই ধরা পড়েছে। দেখা যাচ্ছে ছানাটি দিশাহারা হয়ে পরিখার ভিতরেই হন্যে হয়ে ঘুরছে। তার কাছেই তার মা। অবস্থা দেখে সেও অশান্ত হয়ে পড়েছে। একটু দূরেই তাদের দল।

VIDEO: হন হন করে মায়ের কাছে দৌড় পুঁচকে হাতির, তার আগে ঘটিয়েছে এক কাণ্ড
ছানা হাতির ছোটাছুটির মুহূর্ত। Image Credit: X
| Updated on: Jan 24, 2024 | 11:43 PM
Share

ঢেঙ্কানল: ছানাকে ছেড়ে মা যাবে না কিছুতেই। এদিকে ওই মাকে ছেড়ে তার দলের বাকিরাও নড়তে নারাজ। আর ছানা! সে বেচারা পা পিছলে পড়েছে এক পরিখার মধ্যে। লাগেনি যদিও। কিন্তু ভয়ে দিশাহারা হয়ে পড়ে। দৌড়াদৌড়ি শুরু করে দেয় পরিখার মধ্যেই। একপাল হাতির সে কী অবস্থা। ওড়িশার ঢেঙ্কানলের এক জঙ্গলে সেই ছানা হাতিকে উদ্ধারের ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল।

শেষে বন দফতরের কর্মীরা ওই ছানা হাতিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিলে শান্ত হয় হাতির দলটি। হাতি বরাবরই পারিবারিক। দল বেঁধে থাকে। কেউ বিপদে পড়লে ছেড়ে যায় না। হাতিরা যখন জঙ্গলের রাস্তা পার হয়, তাদের সেই দল বেঁধে যাওয়া দেখার মতো। একেকটি দলে ৫০টা পর্যন্ত হাতি থাকতে পারে । শুরুতে থাকে বিরাট চেহারার দলপতি। শেষে থাকে রক্ষী। মাঝে সেই দলের মধ্যেই ঢুকে থাকে ছানা। ঢেঙ্কানলেও তেমনই এক ছানা জঙ্গলের ভিতর দিয়ে দলের সঙ্গে যাওয়ার সময় পড়ে যায় পরিখায়।

গত সোমবার বন দফতরের এক আধিকারিক সুশান্ত নন্দার পোস্ট করা ভিডিয়োতে শেষে তাকে উদ্ধারের ছবিই ধরা পড়েছে। দেখা যাচ্ছে ছানাটি দিশাহারা হয়ে পরিখার ভিতরেই হন্যে হয়ে ঘুরছে। তার কাছেই তার মা। অবস্থা দেখে সেও অশান্ত হয়ে পড়েছে। একটু দূরেই তাদের দল। খবর পেয়ে বন দফতরের কর্মীরা পরিস্থিতি সরেজমিন করে পরিখার অপেক্ষাকৃত উঁচু ঢালের দিকে সোজা দুটো পাটাতন পেতে দেয়। আর ছানাটিকে তাড়িয়ে নিয়ে যায় সেই দিকে। শেষে সেই পাটাতন বেয়েই উপরে উঠে আসে সে। টলতে টলতে দৌড়ে গিয়ে মায়ের কোলে সেঁধয়।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর