Fact Check: ভারতের রাফাল ধ্বংস করেছে পাকিস্তান? ভাইরাল ভিডিয়োয় বিশ্বাস করার আগে সত্যিটা জানুন

Pakistan: পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাতুল্লাহ তারার একটি ইন্টারভিউয়ে দাবি করেন, নিয়ন্ত্রণ রেখায় চোরা সেক্টরে পাকিস্তানের গোলাবারুদের সামনে টিকতে না পেরে ভারতীয় সেনা সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করেছে।

Fact Check: ভারতের রাফাল ধ্বংস করেছে পাকিস্তান? ভাইরাল ভিডিয়োয় বিশ্বাস করার আগে সত্যিটা জানুন
পাকিস্তানের মিথ্যাচার ফাঁস।Image Credit source: X

|

May 09, 2025 | 7:53 PM

নয়া দিল্লি: ক্ষমতায় এঁটে উঠতে পারেনি, তাই মিথ্যাচারই এখন ভরসা পাকিস্তানের। অপারেশন সিঁদুরে তছনছ পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি। ভারতের সেনার সামনে কচুকাটা পাকিস্তানের বাহিনী। লজ্জায় মুখ লুকানোর জায়গা নেই, তাই পাকিস্তানের এখন হাতিয়ার সোশ্যাল মিডিয়া। এই মাধ্যমকে কাজে লাগিয়েই একের পর এক মিথ্যা প্রচার করছে পাকিস্তান। এমনকী প্রভাবশালী, রাজনৈতিক ব্যক্তিত্বদেরও ব্যবহার করছে মিথ্যাচার করতে।

ভারত প্রত্যাঘাত করবে, তা জানত পাকিস্তান। কিন্তু এভাবে যে মাত্র ২৫ মিনিটেই তাদের খেল খতম করে দেবে, তা ভাবতেও পারেনি পড়শি দেশ। নিজেদের সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা ঢাকতেই পুরনো ছবি, বিকৃত বা নকল ভিডিয়ো প্রকাশ করে নানা দাবি করছে পাকিস্তান।

সরকারি সূত্রে খবর, ভারত ‘অপারেশন সিঁদুর’ চালানোর পরই পাকিস্তানের তরফে ভুয়ো দাবি করা হয় যে পাক সেনা বাহওয়ালপুরে ভারতীয় বায়ুসেনার রাফাল জেট ও মিগ বিমান ধ্বংস করে দিয়েছে। কেন্দ্রীয় তথ্য যাচাই সংস্থা, পিআইবি-র তরফে ফ্যাক্ট চেক করে জানানো হয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। সোশ্যাল মিডিয়ায় যে রাফাল বিমান ধ্বংসের ভিডিয়ো প্রচার করা হয়েছে, তা ২০২১ সালে পঞ্জাবের মোগায় ভেঙে পড়া মিগ-২১ বিমানের ভিডিয়ো

অন্যদিকে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাতুল্লাহ তারার একটি ইন্টারভিউয়ে দাবি করেন, নিয়ন্ত্রণ রেখায় চোরা সেক্টরে পাকিস্তানের গোলাবারুদের সামনে টিকতে না পেরে ভারতীয় সেনা সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করেছে। পরে জানা যায়, এই দাবিও সম্পূর্ণ মিথ্যা। এর সাপেক্ষে পাকিস্তানের কাছে কোনও প্রমাণই নেই।

এখানেই শেষ নয়, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা শরিফ তো দাবি করে বসেছিলেন যে ‘অপারেশন সিঁদুরে’র জবাবে ভারতীয় সেনাদের বন্দি বানানো হয়েছে। পরে যখন সাংবাদিকরা তাঁর কাছে প্রমাণ চান, তখন বিবৃতি বদল করে নেন পাক মন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় আরও একটি দাবি করা হচ্ছে যে পাকিস্তান ভারতের ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করে দিয়েছে। ভাইরাল ভিডিয়ো যাচাই করে দেখা যায়, তা গত বছরের পাকিস্তানেরই খাইবার পাখতুনখার একটি ভিডিয়ো।

Loading...
Unable to load recommendations.
Follow Us