অপারেশন সিঁদুর
পহেলগাঁওয়ে হিন্দু মহিলাদের সিঁদুর মুছেছিল জঙ্গিরা। তাই ভারত তার বদলা অভিযানের নাম দিয়েছে “অপারেশন সিঁদুর”। প্রধানমন্ত্রী মোদী নিজেই এই নাম দিয়েছেন বলে শোনা গিয়েছে। যা নিয়েই এখন তোলপাড় গোটা বিশ্বে। কোনও নির্দিষ্ট ভৌগিলিক সীমানা, বা অঞ্চলের উপর ভিত্তি করে নয়, একেবারে ভারতীয় হিন্দু মহিলাদের আবেগ বুঝে যেভাবে সেনা অপারেশনের এই অভিনব নাম দেওয়া হয়েছে, লাল সিঁদুর কৌটোর ব্যবহার হয়েছে লোগোতে তা নিয়ে চর্চা গোটা দেশে। প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। এই অপারেশন সিঁদুরেই পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মাটিতে ঢুকে ১০০-র বেশি জঙ্গি নিকেশ করে ভারতের বীর সেনারা। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার একাধিক পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর হেড কোয়ার্টার। মৃত্যু হয় মাসুদ আজাহারের মতো কুখ্যাত জঙ্গির পরিবারের ১০ সদস্যের। যদিও তারপর থেকেই ফুঁসছে পাকিস্তান। লাগাতার চলছে ভারতের উপর হামলা। কিন্তু দিনের শেষে কিছুই করতে পারেনি পাক সেনা। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে ভেঙে পড়ছে পাক যুদ্ধ বিমান থেকে ড্রোন, মিসাইল।
Operation Sindoor Anniversary: ৭ মে, রাত ১ টা ৫ মিনিট: আবারও পোস্ট করল সেনা, লিখল ‘ভারত কিছু ভোলেনি…’
Operation Sindoor Video: ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে ২৬ জন নিরাপরাধ নাগরিককে হত্যা করেছিল জঙ্গিরা। তার জবাব দিতেই ৭ মে মধ্য রাতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের ঘোষণা করে। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভিতরে ঢুকে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়ে আসে ভারত।
- TV9 Bangla
- Updated on: May 7, 2026
- 5:55 pm
PM Modi on Operation Sindoor Anniversary: DP-তে নেই নিজের ছবি, প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া জুড়ে এখন কার ছবি?
Operation Sindoor Anniversary: পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় ২০২৫ সালের ২২ এপ্রিল পাকিস্তান থেকে ঢুকে আসা জঙ্গিরা যেভাবে বেছে বেছে হিন্দু পর্যটকদের নৃশংসভাবে হত্যা করেছিল, তার প্রত্যাঘাতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছিল।
- TV9 Bangla
- Updated on: May 7, 2026
- 1:35 pm
Operation Sindoor: পাকিস্তানের বুকে ঢুকে জবাব ভারতের, যে যে কারণে সফল ‘অপারেশন সিঁদুর’…
Operation Sindoor success reasons: অপারেশন সিঁদুরে ভারত শুধু সীমান্তেই নয়, পাকিস্তানের ভিতরে ঢুকেও আঘাত হানে। সিয়ালকোট, ভাওয়ালপুর সহ একাধিক জায়গায় জঙ্গিদের লঞ্চপ্যাড ধ্বংস করা হয় অপারেশন সিঁদুরে। এই অভিযানে লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba), জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) ও হিজবুল মুজাহিদ্দিন (Hizbul Mujahideen)-এর ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়।
- TV9 Bangla
- Updated on: May 6, 2026
- 4:27 pm
PM Modi on Pahalgam Attack Anniversary: ‘কোনও ধরনের সন্ত্রাসের কাছে মাথা নত করবে না ভারত’, পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে হুঙ্কার মোদীর
Pahalgam terror attack anniversary: এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী লেখেন যে জঙ্গি হানায় নিহতদের দেশ কখনও ভুলবে না। তিনি লেখেন, "গত বছরের এই দিনে পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানায় নিরাপরাধ নিহতদের স্মরণ করছি। ওঁদের কখনও ভুলবো না। নিহতদের শোকাহত পরিবারের প্রতি, যারা এখনও আমার সমবেদনা রইল।"
- TV9 Bangla
- Updated on: Apr 22, 2026
- 9:10 am
Trump on India-Pakistan Conflict: ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন যদি…’ আরও বড় বোমা ফাটালেন ট্রাম্প
India-Pakistan Conflict: যুদ্ধবিমান ধ্বংসের দাবির পর এবার গোটা বিশ্বের সামনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পর্দাফাঁস করে দিলেন। মাথা হেঁট করিয়ে দিলেন শেহবাজ শরিফের। তবে ট্রাম্পের দাবিতে যে কথা সবার কানে লাগল, তা হল, তিনি দাবি করলেন যে ভারত-পাকিস্তানের যুদ্ধ না থামালে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বেঁচে থাকতেন না।
- TV9 Bangla
- Updated on: Feb 25, 2026
- 12:04 pm
Sofiya Qureshi: অপারেশন সিঁদুরের বর্ণনা দিয়েছিলেন দেশবাসীকে, কর্নেল সোফিয়া কুরেশি পাচ্ছেন রাষ্ট্রপতি পদক
Operation Sindoor: 'অপারেশন সিঁদুর’-এর ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি। দেশবাসীকে জানিয়েছিলেন, কীভাবে পাকিস্তানের মাটিতে ঢুকে তাদের জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনা। অপারেশন সিঁদুরের প্রতিটি পদক্ষেপ এবং কেন তা করা হয়েছিল, সেই ছবি তথ্য প্রমাণ সহ তুলে ধরেছিলেন সোফিয়া কুরেশি।
- TV9 Bangla
- Updated on: Jan 26, 2026
- 10:28 am
Donald Trump: ভারত-পাকিস্তানের সংঘাতে ক’টা বিমান ধ্বংস হয়েছিল, বলে দিলেন ট্রাম্পই!
Donald Trump on India-Pakistan War: ভারত-পাকিস্তানের সংঘাতের পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করে আসছেন যে তিনিই মধ্যস্থতা করে যুদ্ধ থামিয়েছেন। এখনও পর্যন্ত কমপক্ষে ৬০ বার এই দাবি করেছেন তিনি। যদিও ভারত সরকার প্রথমেই ট্রাম্পের এই দাবি খারিজ করে দিয়েছিল।
- TV9 Bangla
- Updated on: Nov 6, 2025
- 12:02 pm
Terror Plan: অপারেশন সিঁদুরেও শিক্ষা হয়নি, নির্লজ্জ পাকিস্তানের জইশ ও লস্কর আবার হামলার ছক করছে?
India-Pakistan Clash: সূত্রের আরও দাবি, শামশের নামক এক জঙ্গির নেতৃত্বে লস্করের একটি ইউনিট ভারতে শুধু ঢুকেই পড়েনি, ড্রোন উড়িয়ে এরিয়াল সার্ভেও করে নিয়েছে, চিহ্নিত করেছে নিয়ন্ত্রণ রেখায় কোথায় কোথায় ফাঁক রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতে ফিদাইন স্টাইনে হামলা অর্থাৎ আত্মঘাতী হামলা বা ড্রোন দিয়ে ভারতে বিপুল অস্ত্রবর্ষণ করতে পারে।
- TV9 Bangla
- Updated on: Nov 6, 2025
- 6:33 am
J&K Bunkers: ভারত-পাক সীমান্তে বিরাট তোড়জোড়, তৈরি হচ্ছে বাঙ্কার, কী হল হঠাৎ?
India-Pakistan Border: যুদ্ধকালীন পরিস্থিতিতে যে ধরনের বাঙ্কার তৈরি করা হয় বা যে বাঙ্কারের প্রয়োজন পড়ে, সেই ধরনের বাঙ্কারই সীমান্ত জুড়ে তৈরি করে ফেলল জম্মু ও কাশ্মীর প্রশাসন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ৪০টি বাঙ্কার তৈরি করা হয়েছে। আরও ১৬২টি বাঙ্কার তৈরি করা হবে।
- TV9 Bangla
- Updated on: Oct 31, 2025
- 7:48 am
India-Pakistan: ‘মনগড়া গল্প বলছে পাকিস্তান, বাধ্য হয়েছিল সংঘর্ষবিরতি চাইতে’, বিস্ফোরক বায়ুসেনা প্রধান
Operation Sindoor: গত মে মাসে পাকিস্তান যে কতটা পর্যদুস্ত হয়েছিল, তার সুস্পষ্ট চিত্র তুলে ধরে বায়ুসেনা প্রধান এপি সিং জানান যে ৪-৫টি এফ-১৬ ফাইটার জেট ও জেএফ-১৭ ধ্বংস করা হয়েছে। একটি নজরদারি বিমানও ধ্বংস করা হয়েছে। তিনি বলেন যে ভারতের কাছে প্রমাণ রয়েছে।
- TV9 Bangla
- Updated on: Oct 3, 2025
- 3:33 pm