AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Claim on Indian Airbase: বাস্তবে অস্তিত্বই নেই, সেই ২ এয়ারবেস ধ্বংস করে গর্বে বুক ফোলাচ্ছে পাকিস্তান!

India Pakistan news: সম্প্রতিই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে পাকিস্তানি সেনা অফিসার মুনিব জামাল বুক ফুলিয়ে দাবি করছেন যে ১০ মে-র হামলায় ভারতের দুটি এয়ারবেস ধ্বংস করেছে ইসলামাবাদ। মজার বিষয় হল, ওই দুটি এয়ারবেস বাস্তবে নেই-ই!

Pakistan Claim on Indian Airbase: বাস্তবে অস্তিত্বই নেই, সেই ২ এয়ারবেস ধ্বংস করে গর্বে বুক ফোলাচ্ছে পাকিস্তান!
পাকিস্তানের মিথ্যাচার ফাঁস।Image Credit: PTI & X
| Updated on: May 20, 2026 | 9:03 AM
Share

ইসলামাবাদ: দিবাস্বপ্ন দেখতে ভালোবাসে পাকিস্তান। তার প্রমাণ মিলল আবারও। পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর ভারত-পাকিস্তানের (India-Pakistan Clash) মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল, তাতে দুই দেশই একে অপরের উপরে ড্রোন-মিসাইল দিয়ে হামলা শুরু হয়েছিল, তা নিয়ে অলীক দাবি পাকিস্তানের

অপারেশন সিঁদুরের পাল্টা জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান উল মারসুস (Operation Bunyan Ul Marsoos) শুরু করেছিল। জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান ও গুজরাটের সীমান্তে হামলা করেছিল। ফতেহ-১ আর্টিলারি রকেটও ব্যবহার করেছিল তারা। তবে ভারত প্রতিটি হামলাই রুখে দিয়েছিল।

সম্প্রতিই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে পাকিস্তানি সেনা অফিসার মুনিব জামাল বুক ফুলিয়ে দাবি করছেন যে ১০ মে-র হামলায় ভারতের দুটি এয়ারবেস ধ্বংস করেছে ইসলামাবাদ। মজার বিষয় হল, ওই দুটি এয়ারবেস বাস্তবে নেই-ই! সাক্ষাৎকারে ওই পাক সেনা অফিসারকে বলতে শোনা যায়, “আমাদের দুটো টার্গেট দেওয়া হয়েছিল, রাজৌরি এয়ারবেস ও মামুন এয়ারবেস। এবং আমরা সাফল্যের সঙ্গে সেই কাজে সফল হয়েছিলাম।”

মজার বিষয় হল, জম্মু-কাশ্মীরের রাজৌরিতে কোনও এয়ারবেস নেই বায়ুসেনার। অন্যদিকে মামুন পঞ্জাবের পাঠানকোটে অবস্থিত, এখানে একটি মিলিটারি ক্যান্টনমেন্ট রয়েছে, এয়ারবেস নয়।

পাকিস্তানের এই মিথ্যাচার সহজেই ধরা পড়ে যায়। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো। আমজনতা ট্রোল করতেও ছাড়ছে না পাকিস্তানকে।

Follow Us