AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trump on India-Pakistan Conflict: ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন যদি…’ আরও বড় বোমা ফাটালেন ট্রাম্প

India-Pakistan Conflict:  যুদ্ধবিমান ধ্বংসের দাবির পর এবার গোটা বিশ্বের সামনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পর্দাফাঁস করে দিলেন। মাথা হেঁট করিয়ে দিলেন শেহবাজ শরিফের। তবে ট্রাম্পের দাবিতে যে কথা সবার কানে লাগল, তা হল, তিনি দাবি করলেন যে ভারত-পাকিস্তানের যুদ্ধ না থামালে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বেঁচে থাকতেন না। 

Trump on India-Pakistan Conflict: 'পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন যদি...' আরও বড় বোমা ফাটালেন ট্রাম্প
| Edited By: | Updated on: Feb 25, 2026 | 12:04 PM
Share

ওয়াশিংটন: আবার অপারেশন সিঁদুরের কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে। যুদ্ধবিমান ধ্বংসের দাবির পর এবার গোটা বিশ্বের সামনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পর্দাফাঁস করে দিলেন। মাথা হেঁট করিয়ে দিলেন শেহবাজ শরিফের। তবে ট্রাম্পের দাবিতে যে কথা সবার কানে লাগল, তা হল, তিনি দাবি করলেন যে ভারত-পাকিস্তানের যুদ্ধ না থামালে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বেঁচে থাকতেন না।

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান যে খুব একটা সুবিধাজনক জায়গা ছিল না, সেই বিষয়টি তুলে ধরলেন ট্রাম্প। বললেন, তিনি (ডোনাল্ড ট্রাম্প) না থাকলে, মরে যেতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ওয়াশিংটনে মার্কিন ক্যাপিটলে বক্তৃতা চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হয়ে যেতে পারত। ৩৫ মিলিয়ন মানুষ বলেছেন যে আমি যদি মধ্যস্থতা না করতাম, তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন।”

যদিও অনেকেই মনে করছেন যে ট্রাম্প বলতে গিয়ে ভুল করেছেন। তিনি আসলে বলতে চেয়েছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁকে ফোন করে বলেছিলেন যে যদি ট্রাম্প যুদ্ধ না থামাতেন, তাহলে ৩৫ মিলিয়ন অর্থাৎ সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু হত।

দিন কয়েক আগেও এই কথাই বলেছিলেন ট্রাম্প। প্রসঙ্গত, অপারেশন সিঁদুর নিয়ে একেক সময় একেক ধরনের মন্তব্য করেছেন ট্রাম্প। ভারত-আমেরিকার মধ্যে টানাপোড়েন চলাকালীন তিনি পাকিস্তান ঘেঁষা মন্তব্য করে যাচ্ছিলেন। তবে ভারত বরাবরই নিজের অবস্থানে অনড় থেকেছে। সাফ জানিয়েছে যে ভারত-পাকিস্তানের সংঘাত থামাতে তৃতীয় কোনও ব্যক্তির ভূমিকা নেই। পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষ থেমেছিল। সম্প্রতি আবার ভারতের সঙ্গে সম্পর্ক বরফ গলার পর ফের “ইউ টার্ন” নিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?