AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi on Operation Sindoor Anniversary: DP-তে নেই নিজের ছবি, প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া জুড়ে এখন কার ছবি?

Operation Sindoor Anniversary: পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় ২০২৫ সালের ২২ এপ্রিল পাকিস্তান থেকে ঢুকে আসা জঙ্গিরা যেভাবে বেছে বেছে হিন্দু পর্যটকদের নৃশংসভাবে হত্যা করেছিল, তার প্রত্যাঘাতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছিল।

PM Modi on Operation Sindoor Anniversary: DP-তে নেই নিজের ছবি, প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া জুড়ে এখন কার ছবি?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Updated on: May 07, 2026 | 1:35 PM
Share

নয়া দিল্লি: সাহসিকতা, বীরত্বের এক বছর। শত্রুর মাটিতে ঢুকে তাদের যোগ্য জবাব দিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) বর্ষপূর্তি আজ। অপারেশন সিঁদুরকে স্মরণ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে নিজের ডিসপ্লে পিকচার (Display Picture) বদলে দিলেন।

এক বছর আগে আজকের দিনেই, ৭ মে অপারেশন সিঁদুর শুরু করেছিল। পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় (Pahalgam Attack) ২০২৫ সালের ২২ এপ্রিল পাকিস্তান থেকে ঢুকে আসা জঙ্গিরা যেভাবে বেছে বেছে হিন্দু পর্যটকদের নৃশংসভাবে হত্যা করেছিল, তার প্রত্যাঘাতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছিল। পহেলগাঁও হামলার পরই ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তিও স্থগিত করে দেয়। ভারতের স্পষ্ট বার্তা ছিল, রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না।

ভারতীয় সেনাবাহিনীর এই সাহসিকতাকে স্যালুট জানিয়ে আজ অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেল, ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলের প্রোফাইল ছবি বদলে দেন। এখন প্রধানমন্ত্রীর সমস্ত সোশ্যাল হ্যান্ডেলে দেখা যাচ্ছে কালো ব্যাকগ্রাউন্ডের উপরে অপারেশন সিঁদুর লেখা। সঙ্গে রয়েছে তিরঙ্গাও।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?