PM Modi on Pahalgam Attack Anniversary: ‘কোনও ধরনের সন্ত্রাসের কাছে মাথা নত করবে না ভারত’, পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে হুঙ্কার মোদীর
Pahalgam terror attack anniversary: এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী লেখেন যে জঙ্গি হানায় নিহতদের দেশ কখনও ভুলবে না। তিনি লেখেন, "গত বছরের এই দিনে পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানায় নিরাপরাধ নিহতদের স্মরণ করছি। ওঁদের কখনও ভুলবো না। নিহতদের শোকাহত পরিবারের প্রতি, যারা এখনও আমার সমবেদনা রইল।"

নয়া দিল্লি: পহেলগাঁও জঙ্গিহানার (Pahalgam Terror Attack) এক বছর। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় নিরাপরাধ পর্যটকদের উপরে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। বেছে বেছে হত্যা করা হয় ২৬ জনকে। ওই দিনের কথা স্মরণ করে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী লেখেন যে জঙ্গি হানায় নিহতদের দেশ কখনও ভুলবে না। তিনি লেখেন, “গত বছরের এই দিনে পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানায় নিরাপরাধ নিহতদের স্মরণ করছি। ওঁদের কখনও ভুলবো না। নিহতদের শোকাহত পরিবারের প্রতি, যারা এখনও আমার সমবেদনা রইল।”
Remembering the innocent lives lost in the gruesome Pahalgam terror attack on this day last year. They will never be forgotten. My thoughts are also with the bereaved families as they cope with this loss.
As a nation, we stand united in grief and resolve. India will never bow to…
— Narendra Modi (@narendramodi) April 22, 2026
তিনি আরও লেখেন, “জাতি হিসাবে আমরা এই শোকে ও সংকল্পে ঐক্যবদ্ধ। ভারত কখনও কোনও ধরনের সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। সন্ত্রাসবাদীদের জঘন্য পরিকল্পনা কখনও সফল হবে না।”
ভারতীয় সেনা বাহিনীও কড়া বার্তা দিয়ে বলেছে যে যদি কেউ ভারতের বিরুদ্ধে কাজ করে, তার জবাব মিলবেই। সুবিচার হবেই। সবসময়।
উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার পর কড়া জবাব দেয় ভারত। ৭ মে ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপরই দুই দেশের মতো কার্যত যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষবিরতিতে রাজি হয় ভারত।
