Festival of India Highlights: ফেস্টিভাল অব ইন্ডিয়ায় দেবী আরাধনা, সন্ধ্যারতি করলেন টিভি৯-এর MD, CEO বরুণ দাস

Festival of India 2026 Highlights Updates: দিল্লিতেও সাড়ম্বরে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। আয়োজন করেছে টিভি৯ নেটওয়ার্ক। দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে টিভি৯-এর ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া সিজন ৪’ শুরু হয়ে গিয়েছে। ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠান চলবে।

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Oct 17, 2026 | 1:58 AM

বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। যারা এই সময়ে নিজের শহরে থাকতে পারছেন না, তাদের মন খারাপের কারণ নেই। দিল্লিতেও সাড়ম্বরে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। আয়োজন করেছে টিভি৯ নেটওয়ার্ক। দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে টিভি৯-এর ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া সিজন ৪’ শুরু হয়ে গিয়েছে।  ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠান চলবে। এই পাঁচ দিনব্যাপী উৎসবে বিশাল আয়োজন করা হয়েছে। দুর্গাপুজোর পাশাপাশি সারা দেশের সংস্কৃতি, শিল্পকলা এবং বিনোদনের এক অপূর্ব মেলবন্ধন ঘটবে ফেস্টিভাল অব ইন্ডিয়ায়। দর্শনার্থীদের জন্য বিভিন্ন রাজ্যের খাবার চেখে দেখার এবং কেনাকাটার সুযোগ পাবেন। বিনোদনের জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে। ১৬ অক্টোবর বলিউড গায়িকা হর্ষদীপ কৌর এবং ১৭ অক্টোবর র‍্যাপার রাফতার সঙ্গীত পরিবেশন করবেন।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 16 Oct 2026 09:52 PM (IST)

    ফেস্টিভাল অব ইন্ডিয়া-য় দেবী আরাধনা

    দিল্লিতে চলছে ফেস্টিভাল অব ইন্ডিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন টিভি৯ নেটওয়ার্কের এমডি, সিইও বরুণ দাস। অনুষ্ঠানে বসেছে চাঁদের হাট। সন্ধেবেলায় হল সন্ধ্যারতি। উপস্থিত ছিলেন বরুণ দাস। দেখুন সেই ছবি

  • 16 Oct 2026 08:49 PM (IST)

    ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার সূচনা, দেখুন ভিডিয়ো

    দেখুন ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার সূচনার ভিডিয়ো

  • 16 Oct 2026 07:41 PM (IST)

    টিভি৯ নেটওয়ার্কের ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’-র বিভিন্ন মুহূর্তের ছবি

    টিভি৯ নেটওয়ার্কের ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’-র বিভিন্ন মুহূর্ত দেখুন ছবিতে

    অনুষ্ঠানের উদ্বোধনে এমডি, সিইও বরুণ দাস

    প্রদীপ প্রজ্জ্বোলন করলেন বরুণ দাস

  • 16 Oct 2026 04:00 PM (IST)

    TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন হর্ষদীপ কৌর

    বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী হলেন হর্ষদীপ কৌর। সুফি সঙ্গীতের জগতে তাঁর আলাদাই বিচরণ রয়েছে। এবার সেই শিল্পীই আসছেন ‘TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ২০২৬’-এর উদ্বোধনী সন্ধ্যায়। শুক্রবার, ১৬ অক্টোবর নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় এই গায়িকা। তাঁর বিশেষ লাইভ কনসার্টের নাম ‘নূর-এ-ইশক: সংস অফ দ্য সোল’।

  • 16 Oct 2026 03:33 PM (IST)

    ‘পাঁচদিন গোটা কলকাতা যেন দিল্লিতেই’, বললেন TV9 নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাস

  • 16 Oct 2026 03:21 PM (IST)

    সারা ভারতের সংস্কৃতির মেলবন্ধন, ছবিতে দেখুন ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’

    দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে ‘টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া ২০২৬’-র চতুর্থ সংস্করণের এক বর্ণাঢ্য সূচনা হল প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের মাধ্যমে। শুক্রবার সকালে সেই সূচনা হয়।

    ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব চলবে। যেখানে মূলত ভারতীয় সংস্কৃতি, দুর্গাপূজার সঙ্গে বিভিন্ন উৎসবের এক অপূর্ব মেলবন্ধন দেখতে পাওয়া যাবে।

  • 16 Oct 2026 01:47 PM (IST)

    কবে কবে কী কী অনুষ্ঠান হবে?

    • ১৯ অক্টোবর (সোমবার), সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত নিজামী ব্রাদার্স, সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত সৌরভ শোরে এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ডিজে ভেরোনিকা সঙ্গীত পরিবেশন করবেন।
    • শেষ দিন, ২০ অক্টোবর (মঙ্গলবার), সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত গায়িকা ফালিতা তাঁর কণ্ঠ দিয়ে দর্শকদের মুগ্ধ করবেন।
    • এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত মেহফিল-এ-খাস এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ডিজে নীতীশ গুলিয়ানি সঙ্গীত পরিবেশন করবেন।
  • 16 Oct 2026 01:44 PM (IST)

    কী কী থাকছে?

    • এই উৎসবে দুর্গাপূজা ও ডান্ডিয়া নাইটস-এর পাশাপাশি থাকবে অসংখ্য লাইভ পারফরম্যান্স।
    • রাফতার থেকে শুরু করে নিজামী বন্ধু -বিভিন্ন র‍্যাপারদের পারফর্ম করতে দেখা যাবে।
    • হনুমান অংশ-এর শ্রেয়াসও ডান্ডিয়া নাইটস-এর একটি অংশ হবেন।
    • ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২০ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন।
    • ১৮ অক্টোবর, সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রখ্যাত পাঞ্জাবি গায়ক বিপি সিং তাঁর সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করবেন।
    • এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত ব্লকবাস্টার সিনেমা ‘হনুমান অংশ’-এর টাইটেল ট্র্যাকে কণ্ঠ দেওয়া সঙ্গীতশিল্পী শ্রেয়াস ধর্মধিকারী দর্শকদের বিনোদন দেবেন।
    • রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ডিজে শিবাল অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন।
  • 16 Oct 2026 01:43 PM (IST)

    শুরু হল ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া

    • টিভি৯ নেটওয়ার্ক নিয়ে এসেছে বহু প্রতীক্ষিত ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’। এটি চতুর্থ বর্ষ।
    • দিল্লিতে মেজর ধ্যান চাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে দুর্গাপুজো হচ্ছে।
    • তার সঙ্গে সঙ্গীত, উৎসব, খাবার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাঁচদিনব্যাপী উদযাপন চলবে।
    • ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নয়াদিল্লির মেজর ধ্যান চাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us