২৪ জুন খুলবে সংসদের দরজা, লোকসভা-রাজ্যসভার অধিবেশন বসবে আলাদা দিনে

Parliament Session: সংসদীয় বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, অধিবেশনের প্রথম তিনদিনে সকল নির্বাচিত সাংসদরা লোকসভার শপথ নেবেন এবং লোকসভার সাংসদ বাছাই করা হবে।

২৪ জুন খুলবে সংসদের দরজা, লোকসভা-রাজ্যসভার অধিবেশন বসবে আলাদা দিনে
নয়া সাংসদদের অপেক্ষায় লোকসভা।Image Credit source: PTI

|

Jun 12, 2024 | 11:23 AM

নয়া দিল্লি: গঠন হয়েছে নতুন সরকার। এবার শুরু হবে অধিবেশন। নতুন সরকারের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ২৪ জুন থেকে। অধিবেশন শেষ হবে ৩ জুলাই। আজ, বুধবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এই কথা জানান।

সংসদীয় বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, অধিবেশনের প্রথম তিনদিনে সকল নির্বাচিত সাংসদরা লোকসভার শপথ নেবেন এবং লোকসভার সাংসদ বাছাই করা হবে।  কিরণ রিজিজু এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “১৮তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে ২৪ জুন থেকে, অধিবেশন চলবে ৩ জুলাই। নব নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর রাষ্ট্রপতির অভিভাষণ ও সংসদের আলেচনা হবে।”

জানা গিয়েছে, লোকসভা ২৪ জুন থেকে শুরু হলেও, রাজ্যসভার অধিবেশন শুরু হবে ২৭ জুন থেকে। চলবে ৩ জুলাই পর্যন্ত। আগামী ২৭ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন। ওই দিনেই আগামী ৫ বছরে সরকারের রূপরেখা তৈরি ও প্রস্তাবনা পেশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির ভাষণের পর সংসদে মন্ত্রিপরিষদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন।

উল্লেখ্য, এবারের সংসদ অধিবেশনে আক্রমণাত্মক অবস্থান নিতে পারে বিরোধীরা।

Follow Us