Free Government Schemes: চিকিৎসা থেকে পড়াশোনা-সবকিছুরই খরচ দেয় সরকার, এই স্কিমগুলি সম্পর্কে অনেকেই জানেন না…

Government Schemes India Free Benefits: হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে চিকিৎসা- সবই খরচ সাপেক্ষ হয়ে উঠেছে। তবে অনেকেই জানেন না যে সরকারি এমন বহু সুবিধা দেওয়া হয়, যা সম্পূর্ণ নিখরচায় পাওয়া যায়। আপনি কি এই প্রকল্পগুলি জানেন? 

Free Government Schemes: চিকিৎসা থেকে পড়াশোনা-সবকিছুরই খরচ দেয় সরকার, এই স্কিমগুলি সম্পর্কে অনেকেই জানেন না...
ফাইল চিত্র।Image Credit source: Pexel

|

May 02, 2026 | 2:25 PM

নয়া দিল্লি: জন্ম থেকে মৃত্যু-মূল্যবৃদ্ধির যুগে সবকিছুই ব্যয়বহুল হয়ে উঠেছে। হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে চিকিৎসা- সবই খরচ সাপেক্ষ হয়ে উঠেছে। তবে অনেকেই জানেন না যে সরকারি এমন বহু সুবিধা দেওয়া হয়, যা সম্পূর্ণ নিখরচায় পাওয়া যায়। আপনি কি এই প্রকল্পগুলি জানেন?

আয়ুষ্মান ভারত প্রকল্প-

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনসেবামূলক প্রকল্পের মধ্যে অন্যতম হল আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Scheme)। এটি স্বাস্থ্য পরিষেবা কার্ড, যেখানে পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে বিনামূল্যে চিকিৎসার খরচ পাওয়া যায়। এছাড়া প্রবীণ নাগরিকদের জন্য আলাদাভাবে ৫ লক্ষ টাকার নিখরচায় চিকিৎসার সুযোগ পাওয়া যায়।

সুকন্যা সমৃদ্ধি যোজনা-

কন্যা সন্তানদের ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য তৈরি করা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। দীর্ঘমেয়াদী এই প্রকল্পে কন্যা সন্তানদের জন্য টাকা জমাতে পারেন অভিভাবকরা। সর্বনিম্ন ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমানো যায়। কন্যা সন্তানের ২১ বছর হওয়ার পর এই টাকা তোলা যায়। ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

  প্রধানমন্ত্রী আবাস যোজনা-

নিম্নবিত্ত মানুষদের মাথার উপরে পাকা ছাদ তৈরির জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana)-প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের। এতে দেড় লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায়।

মুদ্রা লোন-

এটিও কেন্দ্রীয় সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। মুদ্রা লোনে (Mudra Loan) ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়, এর সাপেক্ষে কোনও কিছু বন্ধক বা কোল্যাটেরাল লাগে না। মূলত ছোট ব্যবসা ও স্টার্টআপের জন্য এই ঋণ দেওয়া হয়।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা-

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় (Pradhan Mantri Ujjwala Yojana) দারিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলাদের নিখরচায় গ্যাসের সংযোগ দেওয়া হয়।  উজ্জ্বলা যোজনায় সাবসিডি বা ভর্তুকিও দেওয়া হয়।

ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম-

ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম (National Scholership Programme) হল ভারত সরকারের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা দেওয়া হয় গরিব ও মেধাবী পড়ুয়াদের জন্য। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বার্ষিক ১২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। স্নাতকোত্তর স্তরে ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।

Follow Us