Government Doctors Private Practice Ban: সরকারি হাসপাতালের চিকিৎসকরা আর প্রাইভেট চেম্বারে বসতে পারবেন না, এল বড় নির্দেশ

Government Doctors Private Practice Ban: রোগীরা যাতে সঠিক চিকিৎসা পান এবং রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হয়, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, সরকারের 'সাত নিশ্চয়-৩' ফ্ল্য়াগশিপ প্রোগ্রামের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Government Doctors Private Practice Ban: সরকারি হাসপাতালের চিকিৎসকরা আর প্রাইভেট চেম্বারে বসতে পারবেন না, এল বড় নির্দেশ
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Apr 12, 2026 | 12:26 PM

পটনা: সরকারি হাসপাতালে রোগী ভর্তি, কিন্তু ডাক্তারের দেখা নেই। এই দৃশ্য সকলেরই চেনা। তবে এই অভিজ্ঞতা আর হবে না। রোগীদের সুচিকিৎসা দিতে বড় সিদ্ধান্ত। সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা প্রাইভেটে প্রাকটিস করতে পারবেন না।

সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেটে প্রাকটিস নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। শনিবারই নীতীশ কুমারের সরকার ঘোষণা করে যে সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাদের ডিউটির পাশাপাশি প্রাইভেটে আর প্রাকটিস করতে পারবেন না। ডিউটির পুরো সময়টাই দিতে হবে সরকারি হাসপাতালে আসা রোগীদের চিকিৎসার জন্য।

বিহার সরকারের তরফে জানানো হয়েছে, রোগীরা যাতে সঠিক চিকিৎসা পান এবং রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হয়, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, সরকারের ‘সাত নিশ্চয়-৩’ ফ্ল্য়াগশিপ প্রোগ্রামের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশিকার বিস্তারিত গাইডলাইন শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

তবে চিকিৎসকদের কথাও মাথায় রেখে সরকারি হাসপাতালের চিকিৎসকদের নন-প্রাকটিসিং অ্যালাওয়েন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই এই আর্থিক ভাতা ঘোষণা করা হবে। সরকারি হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি  রাজ্য পরিচালিত হাসপাতালের ফ্যাকাল্টি সদস্যদেরও এই নির্দেশিকা মেনেই চলতে হবে।

বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এর আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে রাজ্য সরকার এই নীতি আনতে চলেছে। গত জানুয়ারি মাসে পশ্চিম চম্পারণ জেলায় সম্মৃদ্ধি যাত্রায় সামিল হয়ে নীতীশ কুমার বলেছিলেন যে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ঠিক করতে এবং সরকারি চিকিৎসকদের প্রাইভেটে প্রাকটিস বন্ধ করতে নতুন নীতি আনা হবে।

Follow Us