Parliament Special Session: বিশেষ অধিবেশন ডেকে বিল পাশ করাবে কেন্দ্র? বিরোধীদের নিয়ে নতুন স্ট্রাটেজি

Delimitation-Women Reservation Bill: যেহেতু এটি সংবিধান সংশোধনী বিল, তাই সংসদে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, দুই-তৃতীয়াংশের সংখ্যায় পৌঁছতে পারেনি। তবে এবার যেহেতু ২০ জন তৃণমূল সাংসদ ও শিবসেনা (ইউবিটি)-র ছয়জন সাংসদ এখন এনডিএ-কে সমর্থন করছে, তাই তারা ফের একবার বিল পাশ করানোর চেষ্টা করবে। 

Parliament Special Session: বিশেষ অধিবেশন ডেকে বিল পাশ করাবে কেন্দ্র? বিরোধীদের নিয়ে নতুন স্ট্রাটেজি
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Oct 16, 2026 | 10:59 AM

নয়া দিল্লি: চলতি মাসের শেষেই বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হবে? এসআইআর নিয়ে বিতর্ক এবং জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি আবহেই জোর জল্পনা, চলতি মাসের শেষেই বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হতে পারে। এই অধিবেশনে ফের একবার ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল এবং মহিলা সংরক্ষণ বিল পেশ করা হতে পারে। কেন্দ্র আত্মবিশ্বাসী যে লোকসভায় এবার এই দুই বিল পাশ করানো সম্ভব হবে।

সূত্রের খবর, বিশেষ অধিবেশন ডাকার এক সপ্তাহ আগে নোটিস দেওয়া হতে পারে। ওই অধিবেশনে মূল লক্ষ্য থাকবে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাশ করা।

প্রসঙ্গত, এর আগেও বাজেট অধিবেশনের সময় বিল পাশ করানোর চেষ্টা করেছিল কেন্দ্র। তবে সেইবার ভোটাভুটিতে বিল পাশ করানো সম্ভব হয়নি। ফের একবার সেই প্রচেষ্টাই করবে কেন্দ্র। সূত্রের খবর, এই অধিবেশন নিয়ে কেন্দ্র আত্মবিশ্বাসী যে তারা বিল পাশ করাতে পারবেন। ইতিমধ্যেই বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ করছে শাসক জোট।

যেহেতু এটি সংবিধান সংশোধনী বিল, তাই সংসদে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, দুই-তৃতীয়াংশের সংখ্যায় পৌঁছতে পারেনি। তবে এবার যেহেতু ২০ জন তৃণমূল সাংসদ ও শিবসেনা (ইউবিটি)-র ছয়জন সাংসদ এখন এনডিএ-কে সমর্থন করছে, তাই তারা ফের একবার বিল পাশ করানোর চেষ্টা করবে।

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ডিএমকে-র সঙ্গে কথা বলছে এই বিলে সমর্থন জানানোর জন্য। যেহেতু তামিলনাড়ু নির্বাচনে হারের পরই ডিএমকে-কংগ্রেস জোট ভেঙেছে, তাই তারা ডিএমকে-কে নিজেদের দিকে টানার চেষ্টা করছে। একইসঙ্গে ছোট ছোট বিরোধী দলগুলির সঙ্গেও যোগাযোগ করছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us