AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Heatwave in India: পুড়তে হবে ‘হিটওয়েভে’, এপ্রিল জুড়ে কী হবে আবহাওয়ার পরিস্থিতি, সতর্ক করল মৌসম ভবন

Heatwave in India: বাংলাতেও ইতিমধ্যেই শুরু হয়েছে প্রবল উত্তাপ। চড়া রোদে পুড়ছে দক্ষিণবঙ্গ। আজ সোমবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মেদিনীপুর ও বাঁকুড়ার পারদ পৌঁছেছে ৪০ ডিগ্রিতে।

Heatwave in India: পুড়তে হবে 'হিটওয়েভে', এপ্রিল জুড়ে কী হবে আবহাওয়ার পরিস্থিতি, সতর্ক করল মৌসম ভবন
ফাইল ছবিImage Credit: PTI
| Updated on: Apr 01, 2024 | 8:07 PM
Share

নয়া দিল্লি: বিশ্ব জুড়ে পরিবেশ নিয়ে বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হু হু করে বাড়ছে গরম। এবার গরম শুরু হতে না হতেই আবারও সতর্ক করলেন পরিবেশবিদরা। আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্য়ে চরম তাপপ্রবাহের শিকার হতে পারেন সাধারণ মানুষ। আবহাওয়া দফতরের তরফ থেকে এই ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

মৌসম ভবনের তরফে ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তাপমাত্রা দেশের বেশির ভাগ জায়গায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে। শুধুমাত্র হিমালয় ঘেঁষা কিছু এলাকা ও উত্তর-পূর্বে ওড়িশা সহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক বা তার কম থাকবে।

যে রাজ্যগুলিতে তাপপ্রবাহের প্রভাব সবথেকে বেশি হবে, সেগুলি হল মহারাষ্ট্র, কর্নাটক, রাজস্থান, মধ্য প্রদেশ, ওড়িশা, ছত্তীশগঢ় ও অন্ধ্র প্রদেশ। আইএমডি চিফ মৃত্যুঞ্জয় মহাপাত্র আরও জানিয়েছেন, বেশ কয়েকটি জায়গায় একটানা ৮ থেকে ১০ দিন ধরে চলবে তাপপ্রবাহ। অন্য়দিকে, তারও আগে একাধিক জায়গায় তিন দিন ধরে চলবে একই পরিস্থিতি।

বাংলাতেও ইতিমধ্যেই শুরু হয়েছে প্রবল উত্তাপ। চড়া রোদে পুড়ছে দক্ষিণবঙ্গ। আজ সোমবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মেদিনীপুর ও বাঁকুড়ার পারদ পৌঁছেছে ৪০ ডিগ্রিতে। আলিপুরের তাপমাত্রা ৩৭.১ ডিগ্রি, সল্টলেকের তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছোঁয়ার পথে। বুধবার থেকে পশ্চিমের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

Follow Us