AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Mandir: সোনা, রুপোর গয়না তো আছেই, এক মাসে কত কোটি অনুদান পেলেন রামলালা?

Ram Mandir: মন্দিরের ট্রাস্ট আশা করছে, রাম নবমীতে বিপুল ভিড় হবে মন্দিরে। প্রায় ৫০ লক্ষ ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে অযোধ্যায়। প্রচুর পরিমাণ নগদ টাকা জমা হতে পারে, এই অনুমান করে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে রাম জন্মভূমিতে চারটি স্বয়ংক্রিয় মেশিন স্থাপন করা হয়েছে।

Ram Mandir: সোনা, রুপোর গয়না তো আছেই, এক মাসে কত কোটি অনুদান পেলেন রামলালা?
রাম লালার মূর্তিImage Credit: PTI
| Updated on: Feb 25, 2024 | 7:21 AM
Share

অযোধ্যা: গত ২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। তারপর থেকেই ভক্তদের ভিড় ক্রমাগত বেড়ে চলেছে মন্দিরে। ভোর থেকে ভক্তদের লাইন পড়ে যায় মন্দিরের সামনে। বহু মানুষ অনুদানও দিয়েছেন। জানা গিয়েছে, ২৫ কেজি সোনা ও ২৫ কোটি টাকা অনুদান পেয়েছে নবনির্মিত রাম মন্দির। রাম মন্দির ট্রাস্ট অফিসের ইনচার্জ প্রকাশ গুপ্তা জানিয়েছেন, নগদ, ড্রাফ্ট ও চেক মিলিয়ে ২৫ কোটি টাকা জমা পড়েছে।

জানা গিয়েছে, ২৩ জানুয়ারি থেকে প্রায় ৬০ লক্ষ ভক্ত মন্দির দর্শন করেছেন। অনেকেই সোনা ও রূপার জিনিস দান করেছেন বলে জানা গিয়েছে। গয়না, বাসনপত্রও দান করা হয়েছে বলে জানিয়েছেন প্রকাশ গুপ্তা।

মন্দিরের ট্রাস্ট আশা করছে, রাম নবমীতে বিপুল ভিড় হবে মন্দিরে। প্রায় ৫০ লক্ষ ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে অযোধ্যায়। প্রচুর পরিমাণ নগদ টাকা জমা হতে পারে, এই অনুমান করে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে রাম জন্মভূমিতে চারটি স্বয়ংক্রিয় মেশিন স্থাপন করা হয়েছে।

প্রকাশ গুপ্তা আরও জানিয়েছেন, রাম মন্দির চত্বরে গণনা কক্ষ তৈরি করা হবে। মন্দির চত্বরে অতিরিক্ত দান বাক্সও রাখা হচ্ছে। থাকবে কম্পিউটারাইজড কাউন্টার। টেম্পল ট্রাস্টের ট্রাস্টি অনিল মিশ্র জানিয়েছেন, রামলালাকে যে সব মূল্যবান উপহার দেওয়া হচ্ছে,সেগুলি রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে টাকশালকে। ইতিমধ্যে যে সব চেক, ড্রাফ্ট এবং নগদ জমা পড়েছে তা স্টেট ব্যাঙ্ক প্রতিদিন দুটি শিফটে গণনা করছে বলে জানা গিয়েছে।

Follow Us