Tatkal Ticket booking: কনফার্ম টিকিট পাননি? তৎকাল টিকিট বুকিংয়ের করার সহজ পদ্ধতি জানুন

আবার এই সময় ঘুরতে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ। আর তাতেই সমস্যায় পড়ছেন বহু যাত্রী। উৎসবের মরশুমে ট্রেনে যাত্রীদের ভিড় বাড়ায় কনফার্ম টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে। অনেক আগে থেকে টিকিট বুক করেও নিশ্চিত সিন না মিললে বিকল্প হিসেবে তৎকাল টিকিট বুক করতে পারেন যাত্রীরা। তবে এই টিকিট কাটার জন্য নির্দিষ্ট সময় রয়েছে। তাই আগে থেকে প্রস্তুতি না নিলে হাতছাড়া হতে পারে কনফার্ম আসন।

Tatkal Ticket booking: কনফার্ম টিকিট পাননি? তৎকাল টিকিট বুকিংয়ের করার সহজ পদ্ধতি জানুন
তৎকাল বুকিংImage Credit source: Meta AI

Oct 28, 2026 | 1:29 PM

দেশ: চলছে উৎসবের মরসুম। কালীপুজো- দীপাবলি ও ছটপুজোয় বাড়ি ফেরার জন্য ট্রেনের টিকিট কাটছেন অনেকে। আবার এই সময় ঘুরতে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ। আর তাতেই সমস্যায় পড়ছেন বহু যাত্রী। উৎসবের মরশুমে ট্রেনে যাত্রীদের ভিড় বাড়ায় কনফার্ম টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে। অনেক আগে থেকে টিকিট বুক করেও নিশ্চিত সিন না মিললে বিকল্প হিসেবে তৎকাল টিকিট বুক করতে পারেন যাত্রীরা। তবে এই টিকিট কাটার জন্য নির্দিষ্ট সময় রয়েছে। তাই আগে থেকে প্রস্তুতি না নিলে হাতছাড়া হতে পারে কনফার্ম আসন।

কখন থেকে তৎকাল টিকিট বুকিং শুরু হয়?

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, ট্রেনের যাত্রা শুরুর তারিখের একদিন আগে তৎকাল টিকিট বুকিং শুরু হয়। তবে এসি এবং নন-এসি কামরার ক্ষেত্রে বুকিংয়ের সময় আলাদা।

এসি কামরা: সকাল ১০টা থেকে।

স্লিপার ও অন্যান্য নন-এসি কামরা: সকাল ১১টা থেকে।

এই সময় নির্ধারিত হয় ট্রেনটি তার যাত্রার প্রথম স্টেশন থেকে যে দিন ছাড়বে, সেই তারিখের ভিত্তিতে। যাত্রীর ওঠার স্টেশনের তারিখ অনুযায়ী বুকিংয়ের দিন নির্ধারিত হয় না।

IRCTC-তে কীভাবে বুক করবেন তৎকাল টিকিট?

অনলাইনে তৎকাল টিকিট বুক করার জন্য কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে।

১. প্রথমে IRCTC-র সরকারি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।

২. কোথা থেকে কোথায় যাবেন, যাত্রার তারিখ এবং পছন্দের ট্রেন আগে থেকেই ঠিক করে রাখুন।

৩. বুকিং শুরু হলে পছন্দের ট্রেন ও যাত্রার শ্রেণি বেছে নিয়ে ‘Tatkal’ কোটা নির্বাচন করুন।

৪. যাত্রীদের নাম, বয়স-সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।

৫. পেমেন্ট সম্পূর্ণ করে টিকিট বুক করুন।

৬. বুকিং সফল হলে পিএনআর (PNR) নম্বর এবং টিকিটের স্ট্যাটাস দেখে নিন।

তৎকাল টিকিট কাটতে আধার যাচাইকরণ জরুরি

IRCTC-র ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট বুক করার জন্য আধার যাচাইকরণ বাধ্যতামূলক। অনলাইনে বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুযায়ী আধার-ভিত্তিক ওটিপি যাচাইকরণও করতে হয়। তাই শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে আগে থেকেই নিজের অ্যাকাউন্টের যাচাইকরণ সম্পূর্ণ করে রাখা উচিত।

এ ছাড়া বুকিংয়ের প্রথম ৩০ মিনিটে অনুমোদিত এজেন্টদের তৎকাল টিকিট কাটার উপর নিষেধাজ্ঞা রয়েছে। এসি কামরার ক্ষেত্রে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা এবং নন-এসি কামরার ক্ষেত্রে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই নিয়ম কার্যকর।

তৎকাল টিকিট কাটার আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অনলাইনে একটি পিএনআর নম্বরে সর্বোচ্চ চার জন যাত্রীর টিকিট বুক করা যায়।
সাধারণ ভাড়ার পাশাপাশি অতিরিক্ত তৎকাল চার্জ দিতে হয়।
কনফার্ম তৎকাল টিকিট বাতিল করলে সাধারণত টাকা ফেরত পাওয়া যায় না। তবে রেলের নির্দিষ্ট নিয়মে কিছু ব্যতিক্রম থাকতে পারে।
সব ট্রেন, রুট বা যাত্রার শ্রেণিতে তৎকাল কোটা উপলব্ধ থাকে না।
বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করলেও কনফার্ম টিকিট পাওয়ার নিশ্চয়তা নেই। আসন সীমিত থাকায় দ্রুত শেষ হয়ে যেতে পারে।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us