Nagarjuna: সর্বনাশ হয়ে গেল নাগার্জুনের, চোখের সামনে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল কয়েকশো কোটির ‘স্বপ্ন’!

Demolition: আজ, শনিবার সকালেই হাইড্রা (HYDRA) কর্তৃপক্ষ বুলডোজার ও বিশাল পুলিশ বাহিনী এনে কনভেনশন সেন্টার ভাঙতে শুরু করে। এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি নাগার্জুনের। 

Nagarjuna: সর্বনাশ হয়ে গেল নাগার্জুনের, চোখের সামনে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল কয়েকশো কোটির স্বপ্ন!
অভিনেতা নাগার্জুন।Image Credit source: X

|

Aug 24, 2024 | 2:55 PM

হায়দরাবাদ: সাড়ে সর্বনাশ দক্ষিণী সুপারস্টারের। কোটি কোটি টাকা দিয়ে গড়েছিলেন নিজের ‘স্বপ্ন’। বুলডোজারের ঘায়ে ভেঙে, গুঁড়িয়ে দেওয়া হল তা এক নিমেষেই। দেখেও কিছু করতে পারলেন না নাগার্জুন। আজ, শনিবার হায়দরাবাদের বিপর্যয় মোকাবিলা ও অ্যাসেট মনিটরিং অ্যান্ড প্রোটেকশন অথারিটি এসে ভেঙে দিল নাগার্জুনের সাধের কনভেনশন সেন্টার।

এন-কনভেনশন সেন্টার, যা অভিনেতা নাগার্জুনের তৈরি, তা আজ হায়দরাবাদ বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষে তরফে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, বেআইনি নির্মাণের অভিযোগেই এই কনভেনশন সেন্টার ভেঙে দেওয়া হয়। ১০ একর জমির উপরে তৈরি কনভেনশন সেন্টারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষের নজরে ছিল।

জানা গিয়েছে, হায়দরাবাদের মাধাপুর এলাকার থাম্মিদিকুন্টা লেকের বাফার জ়োনে অবস্থিত এই এন-কনভেনশন সেন্টার। ২৯.২৪ একর জুড়ে অবস্থিত ওই ঝিলের আশেপাশের ১.১২ একর জমি এবং বাফার জোনের মধ্যে অতিরিক্ত ২ একর জমি অধিগ্রহণ করে নাগার্জুন এই কনভেনশন সেন্টার তৈরি করেছিল।

গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন সহ একাধিক কর্তৃপক্ষ জমি জবরদখলের অভিযোগ এনেছে নাগার্জুনের বিরুদ্ধে। অভিযোগ, নাগার্জুন তাঁর প্রভাব খাটিয়েই যাবতীয় কাগজপত্র বের করিয়েছিলেন এবং জমি জবরদখল করে কনভেনশন সেন্টার তৈরি করেছিলেন।

আজ, শনিবার সকালেই হাইড্রা (HYDRA) কর্তৃপক্ষ বুলডোজার ও বিশাল পুলিশ বাহিনী এনে কনভেনশন সেন্টার ভাঙতে শুরু করে। এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি নাগার্জুনের।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Follow Us