AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Google Chrome ব্যবহার করেন? কেন্দ্র থেকে দেওয়া হয়েছে বিশেষ সতর্কবার্তা

Google Chrome: সাইবার হানা হলে প্রথমত সুরক্ষার অভাব হতে পারে, পাশাপাশি হামলাকারী এমন কোনও কাজ করতে পারে যা কম্পিউটারের জন্য ক্ষতিকর। এমনকী ওয়েব পেজেও ঢুকে পড়তে পারে তারা। তাই নিরাপত্তার স্বার্থে দ্রুত ক্রোমের সংশ্লিষ্ট ভার্সানটি আপডেট করার কথা বলা হয়েছে।

Google Chrome ব্যবহার করেন? কেন্দ্র থেকে দেওয়া হয়েছে বিশেষ সতর্কবার্তা
খুব সাবধান!
| Updated on: Feb 10, 2024 | 5:48 AM
Share

নয়া দিল্লি: কম্পিউটার বা ল্যাপটপে যাঁরা ‘গুগল ক্রোম’ ব্যবহার করেন, তাঁদের জন্য এক বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম-এর তরফ থেকে জানানো হয়েছে ওই অপারেটিং সিস্টেম ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু ঝুঁকি রয়েছে। সরকারি ওই রিসার্চ টিম জানিয়েছে, গুগল ক্রোমের ক্ষেত্রে কিছু ঝঁকি রয়ে যাচ্ছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ওই ওএস ব্যবহার করলে কেউ বাইরে সাইবার হানা দিতে পারে। তার জেরে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাবে, পাশাপাশি ওই মেশিনে আর কাজও করা যাবে না। ১১৪.০.৫৭৩৫.৩৫০- এই ভার্সানটিতে সবথেকে বেশি সমস্যা রয়েছে বলে জানানো হয়েছে। ফলে এটি ব্যবহার করা বিপজ্জনক হতে পারে।

সাইবার হানা হলে প্রথমত সুরক্ষার অভাব হতে পারে, পাশাপাশি হামলাকারী এমন কোনও কাজ করতে পারে যা কম্পিউটারের জন্য ক্ষতিকর। এমনকী ওয়েব পেজেও ঢুকে পড়তে পারে তারা। তাই নিরাপত্তার স্বার্থে দ্রুত ক্রোমের সংশ্লিষ্ট ভার্সানটি আপডেট করার কথা বলা হয়েছে। 114.0.5735.350- এই ভার্সানে আপডেট করতে হবে। তবেই বাড়বে সিস্টেমের সুরক্ষা।

এছাড়া ইন্টারনেট ব্যবহার করার সময় সতর্ক থাকতে বলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অপিরিচিত ওয়েবসাইট খোলার আগে সাবধান থাকতে হবে। কোনও অচেনা সূত্র অর্থাৎ মেইল বা মেসেজে আসা কোনও লিঙ্ক না খোলাই ভাল।

এছাড়া অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে। নিয়মতি সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলি আপডেট করতে হবে। এছাড়া সাইবার নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করতে সিইআরটি বিশেষ উদ্যোগ নিয়েছে ১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

Follow Us
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি