Gujarat: নরেন্দ্রর উপস্থিতিতে ভূপেন্দ্রর শপথ, গুজরাটে সপ্তম বিজেপি সরকার, দেখুন ছবিতে ছবিতে

Bhupendra Patel oath taking ceremony: সোমবার (১২ ডিসেম্বর), টানা দ্বিতীয়বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল। সেই উপলক্ষে এদিন গান্ধীনগরে বসেছিল চাঁদের হাট। দেখুন ছবিতে ছবিতে

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 13, 2022 | 12:01 AM

1 / 15
গুজরাটের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

গুজরাটের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

2 / 15

এদিন, গান্ধীনগরে নয়া সচিবালয়ের পাশে হেলিপ্যাড গ্রাউন্ডে টানা দ্বিতীয়বার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল।

3 / 15

তাঁকে শপথবাক্য পাঠ করানোর পর একটি ফুলের তোড়া উপহার দেন গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত।

4 / 15

শপথ গ্রহণ অনুষ্ঠানে সমর্থকদের শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

5 / 15

শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

6 / 15

গুজরাটের মুখ্যমন্ত্রী ও ক্যাবিনেট মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের বিভিন্ন মঠ-মন্দিরের সাধুরা।

7 / 15

গুজরাটের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই প্রমুখ।

8 / 15

শপথগ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য ও মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

9 / 15

শপথগ্রহণ অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এবং অন্যান্যরা।

10 / 15

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

11 / 15

উপস্থিত ছিলেন প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও।

12 / 15

শপথ নিচ্ছেন, নবগঠিত গুজরাট মন্ত্রিসভায় একমাত্র মহিলা সদস্য ভানুবেন বাবরিয়া।

13 / 15

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং অন্যান্য মন্ত্রীদর গ্রুপ ফটো।

14 / 15

শপথ গ্রহণের পর, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সভাপতিত্বে চলছে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক।

15 / 15

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর, ত্রিমূর্তি মন্দিরে গিয়ে পুজো দেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

Loading...
Unable to load recommendations.
Follow Us