CJP Protest: আরও বড় পদক্ষেপ! এবার ‘সুপ্রিম’ দরবারে আরশোলারা

INDIA Alliance Protest: প্রাথমিকভাবে ঠিক ছিল ইন্ডিয়া জোটের সাংসদ ও নেতারা সুপ্রিম কোর্ট অভিযান করবেন। কিন্তু পরবর্তীকালে ডাক দেওয়া হয়, সোমবারের এই কর্মসূচিতে সিভিল সোসাইটি, ককরোচরা, বামপন্থী ছাত্র সংগঠন, ছাত্রছাত্রীরা যোগ দিতে পারবেন। এই বিক্ষোভে সমাজের সব স্তরের মানুষ অংশ নিতে পারবেন।

CJP Protest: আরও বড় পদক্ষেপ! এবার সুপ্রিম দরবারে আরশোলারা
ককরোচদের আন্দোলন (ফাইল ছবি)Image Credit source: PTI

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 11, 2026 | 7:58 PM

নয়া দিল্লি: জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলন এখনই থামাচ্ছেন না আরশোলারা। রাষ্ট্রপতির পর এবার সুপ্রিম কোর্টের দরবারে যাচ্ছে ইন্ডি জোটের সদস্যরা। রাইসিনার পর এবার গন্তব্য সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, বড়সড় বিক্ষোভ কর্মসূচি করে প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে স্মারকলিপি জমা দেবে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। সূত্র মারফত জানা যাচ্ছে, মিছিল করে সুপ্রিম কোর্টে যাবেন বিরোধী দলের নেতারা। ইন্ডি জোটের সুুপ্রিম কোর্ট অভিযানে সঙ্গী ককরোচরাও।

প্রাথমিকভাবে ঠিক ছিল ইন্ডিয়া জোটের সাংসদ ও নেতারা সুপ্রিম কোর্ট অভিযান করবেন। কিন্তু পরবর্তীকালে ডাক দেওয়া হয়, সোমবারের এই কর্মসূচিতে সিভিল সোসাইটি, ককরোচরা, বামপন্থী ছাত্র সংগঠন, ছাত্রছাত্রীরা যোগ দিতে পারবেন। এই বিক্ষোভে সমাজের সব স্তরের মানুষ অংশ নিতে পারবেন। তবে প্রতিনিধি দল অর্থাৎ যাঁরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন, সেই প্রতিনিধি দলে ককরোচদের কেউ থাকবেন কিনা, সেটা এখনও স্পষ্ট নয়।

সোমবার ইন্ডিয়া গেট থেকে মিছিল বার করবেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। মিছিল শেষে বিকেল ৪টার পর বিরোধী প্রতিনিধিদলটি সুপ্রিম কোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতি সূর্য কান্তর সাথে দেখা করবেন এবং তাঁর কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দেবেন। এই অভিযানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ জোটের অন্য শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us