INDIA Bloc Protest: পুলিশকে ‘ঘোল’ খাওয়াত রাহুলরা, ব্যর্থ প্ল্যান! আজ রাতেই দিল্লিতে জড়ো হচ্ছেন কারা?

INDIA Alliance: সূত্রের খবর, আজ জনপথের রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ্যে যখন একত্রিত হয়েছিলেন ইন্ডিয়া জোটের সদস্য সাংসদরা, সেই বৈঠকের সাইডলাইনে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে অন্যান্য বিরোধী দলের সংসদীয় নেতাদের সঙ্গে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবারের কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন।

INDIA Bloc Protest: পুলিশকে ঘোল খাওয়াত রাহুলরা, ব্যর্থ প্ল্যান! আজ রাতেই দিল্লিতে জড়ো হচ্ছেন কারা?
বিক্ষোভে অনড় রাহুল-প্রিয়ঙ্কা।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 07, 2026 | 9:51 PM

নয়া দিল্লি: রাজধানীতে বাড়ছে উত্তাপ। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে একজোট হয়েছে বিরোধীরা। বিগত দুইদিন ধরেই তাদের বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল দিল্লি। আজ আটক করা হয় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীকে। তবে তারা পিছু হটতে নারাজ। আবারও পথে নামার পরিকল্পনা করছে ইন্ডিয়া জোট। আগামিকাল ফের বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে ইন্ডিয়া জোট।

কী প্ল্যান INDIA জোটের?

আজ দিল্লি পুলিশের হাতে আটক হন রাহুল গান্ধী-প্রিয়ঙ্কা গান্ধী। ঘণ্টাদুয়েক থানায় বসিয়ে রাখার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে আবার আগামিকাল পথে নামার পরিকল্পনা ইন্ডিয়া জোটের। জানা গিয়েছে, বৃহস্পতিবারও বিক্ষোভের নেতৃত্বে থাকবেন রাহুল-প্রিয়ঙ্কা। যোগাযোগ করা হচ্ছে ইন্ডিয়া জোটের বাকি সাংসদদের সঙ্গে।
আজ রাত বা আগামিকাল সকালের মধ্যে দিল্লিতে পৌঁছবেন বিভিন্ন বিরোধী দলের সাংসদরা। তবে কোথায়-কখন বিক্ষোভ অবস্থান হবে, তা স্ট্র্যাটেজিক কারণে গোপন রাখা হচ্ছে।

সূত্রের খবর, আজ জনপথের রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ্যে যখন একত্রিত হয়েছিলেন ইন্ডিয়া জোটের সদস্য সাংসদরা, সেই বৈঠকের সাইডলাইনে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে অন্যান্য বিরোধী দলের সংসদীয় নেতাদের সঙ্গে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবারের কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন।

হঠাৎ প্ল্য়ান বদল-

আজ মধ্যাহ্নভোজের বৈঠকে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত হয়েছিল, দিল্লি পুলিশ জাতীয় নির্বাচন কমিশনের দিকে যেতে না দিলে গভীর রাত পর্যন্ত বাসেই বসে থাকবেন সাংসদরা। সেইমতো পর্যাপ্ত পরিমাণ খাবার, পানীয় জলও বাসে মজুত করা হয়েছিল। পুলিশকে বিভ্রান্ত করার জন্য যন্তর মন্তর যাওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।

কিন্তু যুব কংগ্রেস এবং এনএসইউআই (NSUI) কর্মীরা রাস্তায় নেমে পড়ায়, বাসে বসে থাকা শোভনীয় নয় বলে সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী। পুলিশ যখন জোর করে কংগ্রেস কর্মীদের সরিয়ে দিতে শুরু করে, সেই সময় রাহুল, প্রিয়াঙ্কা-সহ অন্যান্য সাংসদরা রাজপথে নেমে এসে বিক্ষোভ অবস্থানে অংশ নেন। এরপরই তাদের সরানোর চেষ্টা করে পুলিশ। তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শেষে চ্যাংদোলা করে রাহুলকে বাসে তোলা হয়। প্রিয়ঙ্কা গান্ধীকেও টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। প্রিয়ঙ্কা গান্ধীর দাবি, পুলিশ তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। তাঁর পুরো শরীর জুড়ে নখের আঁচড় দেওয়া হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us