India-Bangladesh: India-Bangladesh: জ্বালানি সংকটে ভারতই ‘ত্রাতা’, হাজার হাজার টন ডিজ়েল যাচ্ছে বাংলাদেশে

India sent Diesel to Bangladesh: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজ়েল পার্বতীপুরের পদ্মা তেল ডিপোতে পৌঁছচ্ছে। ডিপোর ম্যানেজার জানিয়েছেন, ১৬ এপ্রিল সকাল থেকেই এই ডিজেল পার্বতীপুর ডিপোতে আসতে শুরু করেছে। এর আগে, ১৪ এপ্রিল ভারতের নুমালিগড় থেকে ৮ হাজার টন ডিজেল পার্বতীপুরে পৌঁছেছিল।

India-Bangladesh: India-Bangladesh: জ্বালানি সংকটে ভারতই ত্রাতা, হাজার হাজার টন ডিজ়েল যাচ্ছে বাংলাদেশে
নরেন্দ্র মোদী-তারেক রহমানImage Credit source: Tv9 Bangla

Apr 18, 2026 | 11:52 PM

ঢাকা: বাংলাদেশে জ্বালানি রপ্তানি অব্যাহত রেখেছে ভারত। আরও ৫ হাজার টন ডিজ়েল পাঠানো হল ঢাকায়। বাংলাদেশের এক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, ফ্রেন্ডশিপ পাইপ লাইনের মাধ্যমে ভারত থেকে আবারও ডিজ়েল আসা শুরু হয়েছে। এর আগেও দফায় দফায় ডিজ়েল পাঠানো হয়েছে বাংলাদেশে।

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে পড়েছে বাংলাদেশ। তারপরই ভারতের কাছে জ্বালানি তেল আমদানির আবেদন জানায় বাংলাদেশ। প্রতিবেশী দেশের সংকটে পাশে দাঁড়িয়েছে নয়া দিল্লি। দেশের অভ্যন্তরে জ্বালানি উদ্বেগের মধ্যেই বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত।

কত ডিজ়েল পাঠাচ্ছে ভারত?

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজ়েল পার্বতীপুরের পদ্মা তেল ডিপোতে পৌঁছচ্ছে। ডিপোর ম্যানেজার জানিয়েছেন, ১৬ এপ্রিল সকাল থেকেই এই ডিজেল পার্বতীপুর ডিপোতে আসতে শুরু করেছে। এর আগে, ১৪ এপ্রিল ভারতের নুমালিগড় থেকে ৮ হাজার টন ডিজেল পার্বতীপুরে পৌঁছেছিল। মার্চ মাসে আরও ২২ হাজার টন ডিজেল ভারত থেকে রপ্তানি করা হয়। মার্চ মাস থেকে ১৪ এপ্রিলের মধ্যে মোট ৩০ হাজার টন ডিজেল ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছেছে বলে খবর।

এপ্রিলে লক্ষ্যমাত্রা ২৫ হাজার টন

বাংলাদেশের সংবাদমাধ্যম সূ্ত্রে খবর, আগামী ৪-৫ দিনের মধ্যে আরও ৭ হাজার টন ডিজেল আসার কথা রয়েছে নুমালিগড় শোধনাগার থেকে। সব মিলিয়ে এপ্রিল মাসেই প্রায় ২৫ হাজার টন ডিজ়েল বাংলাদেশে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সেদেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। জ্বালানির মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই পাইপলাইন মারফত ডিজেল আমদানি করা হচ্ছে।

এদিকে, দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, ভারতের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করতে পারে বাংলাদেশ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ রাশিয়ার থেকে তেল কিনে তা ভারতে পরিশোধন করবে। পরে ওই পরিশোধিত জ্বালানি ভারতের থেকে আমদানি করবে। আসলে বাংলাদেশে একটিমাত্র পরিশোধানাগার রয়েছে। কিন্তু, তা পশ্চিম এশিয়ার তেল পরিশোধনের জন্য ব্যবহৃত হয়। কিন্তু, রাশিয়ার ভারী ক্রুড তেল সেখানে সহজে পরিশোধন করা যাবে না। তাই, রাশিয়ার তেল পরিশোধনের জন্য ভারতের সঙ্গে চুক্তি করতে পারে বাংলাদেশ।

Follow Us