India-Pakistan Tension: সাংবাদিকদের মুখোমুখি বিদেশ সচিব বিক্রম মিস্রি, পাকিস্তানের মুখোশ খুলল ভারত

India-Pakistan Tension: বুধবারই অপারেশন সিঁদুর সম্পর্কে আপডেট দিতে সাংবাদিক বৈঠকে বসেছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি, কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্য়োমিকা সিং। বৃহস্পতিবার ফের সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা।

India-Pakistan Tension: সাংবাদিকদের মুখোমুখি বিদেশ সচিব বিক্রম মিস্রি, পাকিস্তানের মুখোশ খুলল ভারত
বিক্রম মিস্রি, বিদেশ সচিব

May 08, 2025 | 7:12 PM

নয়া দিল্লি: পাকিস্তানই শুরু করেছে। সাংবাদিক বৈঠকের শুরুতেই জানিয়ে দিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। তিনি বললেন, “শুরুটা আমরা করিনি। শুরুটা হয়েছিল, গত ২২ এপ্রিল পহেলগামের জঙ্গি হামলায়।” পাকিস্তান কীভাবে দিনের পর দিন জঙ্গিদের প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, সে কথাও তুলে ধরলেন তিনি।

প্রশ্নোত্তর পর্বে যা বললেন বিদেশ সচিব:

  1. বিদেশ সচিব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে। এখনও কথা চলছে। তিনি বলেন, “পহেলগাঁওয়ের ঘটনা যে নৃশংস,আত্মরক্ষার স্বার্থে আমাদের যে প্রত্যাঘাত করার অধিকার আছে, সেটাই মেনে নেওয়া হচ্ছে।”
  2. কতজন জঙ্গিকে মারা হয়েছে? এই প্রশ্নের উত্তরে বিদেশ সচিব বলেন, এই বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত নেই। অপারেশনের পর মাত্র ৩৬ ঘণ্টা পেরিয়ছে। ধৈর্য ধরুন। আরও তথ্য সামনে আসবে।
  3. বিদেশ সচিব বলেন, “পাকিস্তানই সবটা শুরু করেছে। আমরা তার জবাব দিচ্ছি। যদি পাকিস্তান আরও কিছু করতে চায়, তাহলে যথাযথ জবাব দেওয়া হবে। আত্মরক্ষার স্বার্থে ভারতের এই হামলা করার অধিকার আছে।”
  4. ভারতের রাফায়েল ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী। এ কথা শুনে বিদেশ সচিব বললেন, “এতে অবাক হওয়ার কিছু নেই। এটা এমন একটা দেশ, যারা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলা শুরু করেছে। রাষ্টপুঞ্জেও তারা মিথ্যা কথা বলে। ৭৫ বছর আগে এসব শুরু করেছে পাকিস্তান।”
  5. পাকিস্তানের মন্ত্রী দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বৈঠক চলছে। বিদেশ সচিব জানালেন, না এমন কোনও তথ্য তাঁর জানা নেই।
  6. প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে যা বলা আছে, তার বাইরে অপারেশন নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হবে না বলে জানালেন বিদেশ সচিব।
Loading...
Unable to load recommendations.
Follow Us