
জয়সলমের: ভারতের প্রতিরক্ষা (India Defence) ব্যবস্থায় এবার নয়া সংযোজন। দীর্ঘপাল্লার একমুখী KAL লং-রেঞ্জ অ্যাটাক ড্রোন। আইজি ডিফেন্সের দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে ড্রোনটি। মূলত রাজস্থানের পোখরান মরুভূমিতে এই একমুখী অ্যাটাক ড্রোনের সফল পরীক্ষা করা হয়েছে। দীর্ঘপাল্লার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য ডিজাইন করা হয়েছে ড্রোনটি।
দীর্ঘপাল্লার ড্রোনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। সেগুলি হল
ড্রোনটি মূলত পাকিস্তানের শেষ প্রান্ত পর্যন্ত আঘাত হানতে পারে। পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের শেষ প্রান্তের শহর সাইনদক। রাজস্থানের জয়সলমের থেকে এই পাকিস্তানি শহরের সরলরৈখিক দূরত্ব ১০০০ কিলোমিটারেরও কম।
বিশেষজ্ঞদের কাছে দীর্ঘপাল্লা, দীর্ঘ সময় আকাশে থাকার সক্ষমতা এবং দেশীয় ব্যাটল ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্তি-KAL-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পোখরানে সফল পরীক্ষা দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ধরনের আক্রমণাত্মক ড্রোনের সক্ষমতা যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মূলত, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে KAL-কে আরও এক ধাপ তুলে ধরেছে নির্মাতা সংস্থা।