IRCTC Ticket Booking: মাসে কতগুলি ট্রেনের টিকিট কাটা যায় জানেন? এই সংখ্যা পেরোলেই আর হবে না বুকিং

IRCTC Monthly Booking limit: টিকিট নিয়ে জালিয়াতি এবং রেলের সংরক্ষণ ব্যবস্থার বাণিজ্যিক অপব্যবহার ঠেকাতে সাধারণ IRCTC অ্যাকাউন্ট এবং আধারের সঙ্গে যুক্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে বুকিংয়ের আলাদা নিয়ম রয়েছে। জেনে নিন, মাসে সর্বোচ্চ কতগুলি ট্রেনের টিকিট কাটতে পারবেন, জানেন?

IRCTC Ticket Booking: মাসে কতগুলি ট্রেনের টিকিট কাটা যায় জানেন? এই সংখ্যা পেরোলেই আর হবে না বুকিং
প্রতীকী ছবিImage Credit source: Money9

Sep 27, 2026 | 5:46 PM

নয়া দিল্লি: প্রতিদিন ট্রেনে (Train Ticket News) যাতায়াত করেন কয়েক কোটি যাত্রী। দেখা যায়, টিকিট কাটার জন্য অনেকেই এখন আর কাউন্টারে লাইন না দিয়ে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট কাটেন। কিন্তু যাঁরা মাসে একাধিকবার ট্রেনের টিকিট বুক করেন, তাঁরা কখনও কখনও একটি বার্তা পেয়ে থাকেন। তাতে লেখা থাকে, বুকিংয়ের সীমা অতিক্রম হয়ে গিয়েছে। এর কারণ একটাই। IRCTC অ্যাকাউন্ট থেকে মাসে যত খুশি টিকিট বুক করা যায় না।

টিকিট নিয়ে জালিয়াতি এবং রেলের সংরক্ষণ ব্যবস্থার বাণিজ্যিক অপব্যবহার ঠেকাতে সাধারণ IRCTC অ্যাকাউন্ট এবং আধারের সঙ্গে যুক্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে বুকিংয়ের আলাদা নিয়ম রয়েছে। জেনে নিন, মাসে সর্বোচ্চ কতগুলি ট্রেনের টিকিট কাটতে পারবেন, জানেন?

অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকলে কতগুলি টিকিট কাটবেন?

IRCTC অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে একজন ব্যবহারকারী মাসে সর্বোচ্চ ১২টি টিকিট কাটতে পারেন। আগে সাধারণ IRCTC অ্যাকাউন্ট থেকে মাসে সর্বোচ্চ ৬টি টিকিট বুক করা যেত। ২০২২ সালের জুন মাসে ভারতীয় রেল সেই সীমা বাড়িয়ে ১২টি করে। অর্থাৎ, মাসে ১২টি পর্যন্ত টিকিট বুক করার জন্য IRCTC অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক নয়।

আধার লিঙ্ক করলে কী সুবিধা?

কোনও যাত্রীর যদি মাসে ১২টির বেশি টিকিট বুক করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে IRCTC ইউজার আইডির সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। তবে শুধু যাঁর অ্যাকাউন্ট, তার আধার লিঙ্ক করলেই হবে না। যাঁদের জন্য টিকিট বুক করা হচ্ছে, তাঁদের মধ্যে অন্তত একজন যাত্রীর আধার নম্বর রেলের বুকিং সিস্টেমে লিঙ্ক থাকতে হবে।

তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম

তৎকাল টিকিটের ক্ষেত্রে বুকিংয়ের আলাদা নিয়ম রয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টার বুকিং পর্বে একজন ব্যবহারকারী দিনে সর্বোচ্চ দু’টি তৎকাল টিকিট বুক করতে পারেন। এছাড়া, একটি আই পি অ্যাড্রেস অথবা একটি লগইন সেশন থেকে শুধুমাত্র একটি তৎকাল বুকিং ফর্ম পূরণ করা যায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us