Rail New App: দেশের সব ট্রেনের যাত্রীর অভিজ্ঞতাই বদলে যাবে, নয়া পদক্ষেপ করল IRCTC

Rail: আগামিদিনে, এই অ্যাপে আরও বৈশিষ্ট্য যুক্ত করা যেতে পারে বলে মনে করা হচ্ছে। যার ফলে রেল ভ্রমণ আরও সহজ হবে।

Rail New App: দেশের সব ট্রেনের যাত্রীর অভিজ্ঞতাই বদলে যাবে, নয়া পদক্ষেপ করল IRCTC
Image Credit source: uniquely india

Feb 20, 2025 | 9:41 PM

নয়া দিল্লি: বর্তমানে রেলের অনেক ক্ষেত্রেই ডিজিটাল পরিষেবা পাওয়া যায়। টিকিট বুকিং থেকে শুরু করে ট্রেনের অবস্থাই সবটাই জানা যায় মোবাইলেই। এবার সেইসব পরিষেবাকে এক ছাতার তলায় নিয়ে আসছে রেল।

IRCTC সম্প্রতি চালু করেছে SwaRail অ্যাপ। সেই অ্যাপের সাহায্যে ট্রেনের টিকিটের পাশাপাশি প্লাটফর্ম টিকিটও বুক করা যেতে পারে। এই অ্যাপে যাত্রীরা অনেক সুবিধা পাবেন।

কী এই SwaRali অ্যাপ?

SwaRail অ্যাপটি IRCTC-র জন্য ডিজাইন করা হয়েছে। এই অ্যাপে বিভিন্ন ডিজিটাল পরিষেবা পাওয়া যাবে একই ছাদের তলায়। এই অ্যাপের সাহায্যে টিকিট বুকিং করতে পারবেন। পাশাপাশি খাবার বা রেল সংক্রান্ত অভিযোগ সবকিছুই জানানো যাবে। SwaRail অ্যাপটি বর্তমানে বিটা সংস্করণে রেখে পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে। শীঘ্রই IRCTC দ্বারা গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে রাখা হবে এই অ্যাপ।

SwaRail অ্যাপের মাধ্যমে যাত্রীরা জেনারেল বা সংরক্ষিত টিকিট বা প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারবেন। আইআরসিটিসি অ্যাপে শুধুমাত্র রিজার্ভেশন টিকিট বুক করা যায়। ফলে SwaRail অ্যাপে সুবিধা থাকবে আরও বেশি। এছাড়াও SwaRail অ্যাপের মাধ্যমে পিএনআর স্টেটাস এবং ট্রেনের স্টেটাস পরীক্ষা করা হচ্ছে। ট্রেনে খাবার অর্ডার করা, অভিযোগ জানানো যাবে। একটি গেম চেঞ্জার হতে পারে এই অ্যাপ।

Follow Us