Sallekhna: উপবাসের মাধ্যমে মৃত্যুকে আহ্বান! মোদীকে আশীর্বাদ করা বিদ্যাসাগর মহারাজের জীবনাবসান

Acharya Vidhyasagar Maharaj: বিদ্যাসাগর মহারাজের প্রয়াণ সংক্রান্ত বিবৃতিতে চন্দ্রাগিরি তীর্থের তরফে জানানো হয়েছে, “গত ৬ মাস ধরেই চন্দ্রাগিরি তীর্থে থাকছিলেন মহারাজ। গত কয়েক দিন ধরেই তাঁর শরীর ভাল ছিল না। শেষ তিন দিন তিনি সাল্লেঙ্খ পালন করছিলেন। খাবার, জল খাওয়া বন্ধ করেছিলেন তিনি। জৈনধর্মে আত্মার শুদ্ধির জন্য এই প্রথা পালিত হয়।”

Sallekhna: উপবাসের মাধ্যমে মৃত্যুকে আহ্বান! মোদীকে আশীর্বাদ করা বিদ্যাসাগর মহারাজের জীবনাবসান
মহারাজের আশীর্বাদ নিচ্ছেন মোদীImage Credit source: Twitter

Feb 18, 2024 | 4:27 PM

নয়াদিল্লি: প্রয়াত হলেন জনপ্রিয় জৈন সন্ত আচার্য বিদ্যাসাগর মহারাজ। ছত্তীসগঢ়ের দোনগারগড়ের চন্দ্রাগিরি তীর্থে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সাল্লেঙ্খের মধ্যে দিয়ে নিজের জীবনকে মৃত্যুর আরও কাছে নিয়ে গিয়েছেন তিনিষ সাল্লেঙ্খ হল জৈনদের এক প্রকার রীতি। আত্মার শুদ্ধির জন্য উপবাস চলতে থাকে। উপবাসের মাধ্যমে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়াই সাল্লেঙ্খ। বিদ্যাসাগর মহারাজের মৃত্যুর কথা চন্দ্রাগিরি তীর্থের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। এই খবর পেতেই মন খারাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বিধানসভা ভোটের প্রচারে গিয়ে এই জৈন সন্তের সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিয়েছিলেন। সেই ছবি নিজের এক্স হ্যান্ডল থেকে শেয়ার করে স্মৃতিচারণা করেছেন প্রধানমন্ত্রী।

বিদ্যাসাগর মহারাজের প্রয়াণ সংক্রান্ত বিবৃতিতে চন্দ্রাগিরি তীর্থের তরফে জানানো হয়েছে, “গত ৬ মাস ধরেই চন্দ্রাগিরি তীর্থে থাকছিলেন মহারাজ। গত কয়েক দিন ধরেই তাঁর শরীর ভাল ছিল না। শেষ তিন দিন তিনি সাল্লেঙ্খ পালন করছিলেন। খাবার, জল খাওয়া বন্ধ করেছিলেন তিনি। জৈনধর্মে আত্মার শুদ্ধির জন্য এই প্রথা পালিত হয়।” রবিবার দুপুর ১টা নাগাদ মহারাজের শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হবে বলেও জানানো হয়েছে তীর্থের তরফে।

 

গত বছরের শেষের দিকে ছত্তীসগঢ়ে বিধানসভা ভোটের প্রচারে গিয়েছিলেন মোদী। সে সময় তিনি চন্দ্রাগিরি তীর্থে গিয়ে দেখা করেছিলেন বিদ্যাসাগর মহারাজের সঙ্গে। দেখা করে এই জৈন সন্তের আশীর্বাদও নিয়েছিলেন প্রধানমন্ত্রী। রবিবার তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপনও করেছেন প্রধানমন্ত্রী।

Loading...
Unable to load recommendations.
Follow Us