Narendra Modi: ভুটানের রাজপ্রাসাদে মোদীর রাজকীয় আপ্যায়ন, কেমন সময় কাটালেন নমো

Narendra Modi: ভারত ও ভুটানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রধানমন্ত্রী মোদীর আমলে এক নয়া মাত্রা পেয়েছে। বিশেষ করে মোদীর 'নেবারহুড ফার্স্ট' নীতি প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের সম্পর্ক সর্বকালীন উচ্চতায় নিয়ে গিয়েছে। নমোর ভুটান সফরকে সেখানকার রাজা জিগমে ওয়াংচুক ও প্রধানমন্ত্রী শেরিং কতটা গুরুত্ব দিয়ে দেখছেন, তা থেকেই বোঝা যায় দুই দেশের বন্ধুত্ব কোন উচ্চতায় পৌঁছে গিয়েছে।

Narendra Modi: ভুটানের রাজপ্রাসাদে মোদীর রাজকীয় আপ্যায়ন, কেমন সময় কাটালেন নমো
ভুটান রাজপরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীImage Credit source: Twitter

|

Mar 25, 2024 | 8:47 PM

নয়া দিল্লি: দু’দিনের ভুটান সফর শেষে দিল্লিতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুটান রাজ দরবারের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন নমো। প্রধানমন্ত্রী মোদীর ভুটান সফরকে আরও স্মরণীয় করে রাখতে এক বিশেষ নৈশভোজেরও আয়োজন করেছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। প্রধানমন্ত্রী মোদীর জন্য আয়োজিত এই স্পেশাল নৈশভোজ দুই দেশের রাষ্ট্রনেতার বন্ধুত্ব ও দীর্ঘদিনের ভরসাকেই প্রতিফলিত করে বলে মনে করছে কূটনৈতিক মহল।

ভুটানের রাজার সন্তানদের সঙ্গে মোদী

ভারত ও ভুটানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রধানমন্ত্রী মোদীর আমলে এক নয়া মাত্রা পেয়েছে। বিশেষ করে মোদীর ‘নেবারহুড ফার্স্ট’ নীতি প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের সম্পর্ক সর্বকালীন উচ্চতায় নিয়ে গিয়েছে। নমোর ভুটান সফরকে সেখানকার রাজা জিগমে ওয়াংচুক ও প্রধানমন্ত্রী শেরিং কতটা গুরুত্ব দিয়ে দেখছেন, তা থেকেই বোঝা যায় দুই দেশের বন্ধুত্ব কোন উচ্চতায় পৌঁছে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ভুটান সফরকালে নমোকে ভুটানের রাজপ্রাসাদ লিংকানা প্যালেসে এক বিশেষ নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানকার রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

ভুটান রাজপরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী

সেই নৈশভোজের বেশ কিছু ছবি ইতিমধ্য়েই প্রকাশ্যে এসেছে। সেই ছবিগুলি দেখলেই বোঝা যায় দুই রাষ্ট্রের ও দুই রাষ্ট্রনেতার পারস্পরিক বন্ধনের কথা। ভুটানের রাজা ওয়াংচুক-সহ রাজপরিবারের প্রত্যেক সদস্য সেখানে উপস্থিত ছিলেন মোদীকে স্বাগত জানাতে। রাজা ওয়াংচুকের সন্তানরাও সেখানে উপস্থিত ছিলেন। রাজা ওয়াংচুক ও রাজ পরিবারের বাকি সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ খোশমেজাজে সময় কাটান প্রধানমন্ত্রী মোদী। রাজার সন্তানদের সঙ্গেও এক নির্মল, অনাবিল সময় কাটাতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

ভুটানের রাজার সন্তানদের সঙ্গে মোদী

Loading...
Unable to load recommendations.
Follow Us