Koel Mallik: এবার বিজেপির হয়ে ‘দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ’ করবেন কোয়েল

জল্পনাই সত্যি হল। রাজ্যসভা ভোটে বিজেপি প্রার্থী কোয়েল মল্লিক। এর আগে চলতি বছরের ৫ মার্চ তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন কোয়েল। পালা বদলের পর গত ১৬ জুলাই তৃণমূলের সাংসদপদ থেকে ইস্তফা দেন তিনি। তারপরই আভাস পাওয়া যাচ্ছিল তবে কি বিজেপি প্রার্থী হবেন? সেই আভাসই সত্যি হল। আগামী ১৬ অক্টোবর নির্বাচন রয়েছে।

Koel Mallik: এবার বিজেপির হয়ে দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করবেন কোয়েল
কোয়েল মল্লিকImage Credit source: Facebook

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 04, 2026 | 4:30 PM

কলকাতা: জল্পনাই সত্যি হল। রাজ্যসভা ভোটে বিজেপি প্রার্থী কোয়েল মল্লিক। এর আগে চলতি বছরের ৫ মার্চ তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন কোয়েল। পালা বদলের পর গত ১৬ জুলাই তৃণমূলের সাংসদপদ থেকে ইস্তফা দেন তিনি। তারপরই আভাস পাওয়া যাচ্ছিল তবে কি বিজেপি প্রার্থী হবেন? তাই এবার সত্যি হল। আগামী ১৬ অক্টোবর নির্বাচন রয়েছে। তার আগেই জানা গেল প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক (Koel Mallik)।

এর আগে এর আগে প্রকাশ চিক বড়াইক, সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায়রা একই ভাবে তৃণমূল থেকে ইস্তফা দিয়েছিলেন। ঠিক সেই পথেই হাঁটালেন কোয়েলও। এই অভিনেত্রী যেদিন তৃণমূল থেকে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন, সেই সময় শপথ নিয়ে বলেছিলেন, “দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই।” সঙ্গে এও জানিয়েছিলেন, বাংলার মানুষের জন্য কাজ করতে চান। এবার সেই কোয়েলই তৃণমূল নয়, বিজেপির হয়ে দেশের জন্য কাজ করবেন।

তবে কোয়েল প্রার্থী হওয়ায় চিন্তার ভাঁজ তৃণমূলে। লোকসভার ক্ষেত্রে আলাদা দল NCPI তৈরি করে ভাঙন হয়েছে। রাজ্যসভার ক্ষেত্রে তৃণমূলের এক এক সাংসদ পদত্যাগ করছেন, আর তারপর তাঁরা বিজেপির হয়ে মনোনীত হচ্ছেন। বর্তমানে লোকসভায় তৃণমূলে সদস্য সংখ্যা ৮ আর রাজ্যসভায় ৯ জন রয়েছেন সাংসদ সংখ্যা। আগামী দিনে সংখ্যা আরও কমবে কি না জানা যাচ্ছে না।

গত ১৬ জুলাই রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছিলেন কোয়েল। তখন থেকেই জল্পনা ছড়ায়। এদিকে আগামী ৬ অক্টোবর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। তার আগেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়েছে এবার বিজেপির প্রার্থী হবেন কোয়েল।

Loading...
Unable to load recommendations.
Follow Us