AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bleeding: নাক থেকে রক্তপাত, ঘটে থাকতে পারে মারাত্মক কাণ্ড…

UP: হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সপ্তাহ দু'য়েক আগের ঘটনা। ওই ব্যক্তি উত্তরাখণ্ডে গিয়েছিলেন। জলপ্রপাতে স্নান করেছিলেন। পুকুর কিংবা লেকের জলে স্নানের সময় শরীরে কোনও অংশে জোঁকের আটকে যাওয়া খুব অস্বাভাবিক ঘটনা নয়। তবে এভাবে নাকের ভিতর জোঁকের প্রবেশ কার্যত নজিরবিহীন।

Bleeding: নাক থেকে রক্তপাত, ঘটে থাকতে পারে মারাত্মক কাণ্ড...
প্রতীকী চিত্র।
| Updated on: Jun 27, 2024 | 11:42 PM
Share

উত্তর প্রদেশ: নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল কয়েকদিন ধরে। এরপরই ডাক্তার দেখান এক ব্যক্তি। দেখা যায়, নাকের ভিতর জ্যান্ত জোঁক ঘোরাফেরা করছে। উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে ওই ব্যক্তির নাক থেকে বের করা হয় জোঁক। সংবাদসংস্থা আএএনএস-এর খবর অনুযায়ী, ওই রোগী যখন ডাক্তার দেখাতে যান, তখনই বলেছিলেন, তাঁর নাকের ভিতর অদ্ভূত একটা অনুভূতি হয়। মনে হচ্ছে, কিছু একটা ঘুরে বেড়াচ্ছে নাকের ভিতর দিয়ে। মাঝেমধ্যেই রক্তপাত হচ্ছে নাক থেকে।

এরপরই ডাক্তাররা পরীক্ষানিরীক্ষা করেন। তাতেই দেখা যায় একটি জ্যান্ত জোঁক ঢুকে রয়েছে ওই ব্যক্তির নাকের ভিতর। হাসপাতালের সার্জেন সুভাষচন্দ্র বর্মা টেলেস্কোপ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে জোঁকটি নাকের ভিতর থেকে বের করে আনেন। ফলে আশেপাশে টিস্যুতে কোনও প্রভাব পড়েনি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সপ্তাহ দু’য়েক আগের ঘটনা। ওই ব্যক্তি উত্তরাখণ্ডে গিয়েছিলেন। জলপ্রপাতে স্নান করেছিলেন। পুকুর কিংবা লেকের জলে স্নানের সময় শরীরে কোনও অংশে জোঁকের আটকে যাওয়া খুব অস্বাভাবিক ঘটনা নয়। তবে এভাবে নাকের ভিতর জোঁকের প্রবেশ কার্যত নজিরবিহীন।

এর আগে একটি খবর নিয়ে জোর চর্চা হয়। এক ব্যক্তির পেটের ভিতর একটা অস্বস্তি হচ্ছিল। গা গোলাচ্ছিল, বারবার বমি পাচ্ছিল। এরপর জানা যায় তাঁর শরীরে জোঁকের প্রবেশের কথা। পরে চিকিৎসাবিজ্ঞানের সাহায্যেই বিপদ থেকে মুক্ত হন তিনি।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন