Kerala Lok Sabha Election Results 2024: বাম দুর্গে অবশেষে ফুটল পদ্ম, কেরলে একটা আসন পেতেই কতটা লড়তে হল বিজেপিকে?

Lok Sabha Election Results 2024: কেরলের ত্রিশূর আসন থেকে ৭৪ হাজার ৬৮৬ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সুরোশ গোপী। তাঁর বিরুদ্ধে দুই পোড় খাওয়া প্রার্থী ছিলেন। একদিকে সিপিএমের ভিএস সুনীলকুমার, অন্যদিকে কংগ্রেসের কে মুরলীধরন।

Kerala Lok Sabha Election Results 2024: বাম দুর্গে অবশেষে ফুটল পদ্ম, কেরলে একটা আসন পেতেই কতটা লড়তে হল বিজেপিকে?
সুরেশ গোপী।Image Credit source: Facebook

|

Jun 05, 2024 | 7:16 AM

তিরুবনন্তপুরম: জিততে পারেনি ঠিকই, কিন্তু দক্ষিণে অবশেষে পদ্ম ফোটাতে পেরেছে বিজেপি। বাম দুর্গ ভেঙে কেরলেও (Kerala) ঢুকে পড়ল বিজেপি। একটি মাত্র আসনে জয়ী বিজেপি (BJP)। জয়ী তাদের ত্রিশূরের প্রার্থী সুরেশ গোপী (Suresh Gopi)। যে রাজ্য বরাবরই লোকসভা নির্বাচনে বিজেপিকে ‘রিজেক্ট’ করেছে, সেখানে কীভাবে জয় ছিনিয়ে আনলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা?

কেরলের ত্রিশূর আসন থেকে ৭৪ হাজার ৬৮৬ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সুরোশ গোপী। তাঁর বিরুদ্ধে দুই পোড় খাওয়া প্রার্থী ছিলেন। একদিকে সিপিএমের ভিএস সুনীলকুমার, অন্যদিকে কংগ্রেসের কে মুরলীধরন।

বিভিন্ন এক্সিট পোলও বলেছিল, ত্রিশূর থেকে জয়ী হতে পারে বিজেপি। কিন্তু প্রতিপক্ষরা তা বিশ্বাস করেননি, কারণ ২০১৯ সালের নির্বাচনেও এই আসন থেকেই লড়েছিলেন সুরেশ গোপী এবং ১.২ লাখের মার্জিনে ভোটে হেরে তৃতীয় স্থান পেয়েছিলেন। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও ত্রিশূর থেকেই লড়েন, এবং আবার হারেন। তবে ত্রিশূরের মাটি কামড়ে পড়ে থাকাই শেষ পর্যন্ত ফল দিল। ২০২৪-র লোকসভা নির্বাচনে অবশেষে জয় পেলেন সুরেশ গোপী। কেরলে ফোটাতে পারলেন পদ্ম।

তবে এই জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা-প্রার্থীকে নিয়ে বিস্তর বিতর্কও রয়েছে। ২০২২ সালে ‘বিশু’ উৎসবের (নবান্ন) সময় উপহার হিসাবে টাকা বিতরণকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় জনগণের তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করাকে ঘিরেও সমালোচনার ঝড় ওঠে। নির্বাচনের মুখে এক মহিলা সাংবাদিক তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগও আনেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us