Mallikarjun Kharge Attacks Amit Shah: ‘টেনে বের করব’, অমিত শাহের ইস্তফা চাইলেন খাড়্গের, পাল্টা সুর চড়াল NDA

Parliament Update: পড়ুয়াদের উপরে ছররা গুলি ও লাঠিচার্জের নিন্দা করে মল্লিকার্জুন খাড়্গে দাবি করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর জন্য দায়ী। তিনি বলেন, "পুলিশের নৃশংসতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাব দিতে হবে। কেন তিনি চুপ করে আছেন? ওঁকে সাফাই  দিতেই হবে।"

Mallikarjun Kharge Attacks Amit Shah: টেনে বের করব, অমিত শাহের ইস্তফা চাইলেন খাড়্গের, পাল্টা সুর চড়াল NDA
রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে।Image Credit source: PTI

|

Jul 30, 2026 | 6:10 PM

নয়া দিল্লি: ফের উত্তাল সংসদ। রাজ্যসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)-র মন্তব্যে তীব্র বিতর্ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-কে ‘টেনে বের করার’ কথা বলেন তিনি। এরপরই বিজেপি সাংসদরা অভিযোগ করেন যে মল্লিকার্জুন খাড়্গে হিংসার হুমকি দিচ্ছেন।

গতকাল, বুধবারই সংসদে পাশ হয় প্রশ্নপত্র ফাঁস বিরোধী সংশোধনী বিল। এই বিলের নাম পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬।  আজ রাজ্যসভায় এই বিল নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সময় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে নিট প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় বেনিয়ম এবং আন্দোলনকারীদের উপরে পুলিশি পদক্ষেপ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন। তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবি করেন।

পড়ুয়াদের উপরে ছররা গুলি ও লাঠিচার্জের নিন্দা করে মল্লিকার্জুন খাড়্গে দাবি করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর জন্য দায়ী। তিনি বলেন, “পুলিশের নৃশংসতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাব দিতে হবে। কেন তিনি চুপ করে আছেন? ওঁকে সাফাই  দিতেই হবে। যদি না দেন, তাহলে ওঁকে ইস্তফা দিতে হবে“। তিনি আরও বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ দরজার পিছনে লুকোচ্ছেন। আমরা একদিন টেনে বের করবই।”

এরপরই এনডিএ সাংসদরা ক্ষোভে ফেটে পড়েন। তারা বলতে থাকেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে হুমকি দেওয়া হচ্ছে। কংগ্রেস সংসদীয় আলোচনার স্তর নামিয়ে দিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং বিলের সমর্থন করে বলেন যে ১৯৯০-র দশকেই ন্যাশনাল এক্সামিনেশন এজেন্সি তৈরির সুপারিশ দেওয়া হলেও, আগের ইউপিএ সরকার তা তৈরি করতে ব্যর্থ হয়েছিল। এনডিএ সরকারকে ইউপিএ-র অসম্পূর্ণ কাজ পূরণ করতে হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তৈরি করে।

মল্লিকার্জুন খাড়্গে পাল্টা যুক্তি দেন যে সরকার সিস্টেমেটিক পরিবর্তনে নজর না দিলে, প্রশ্নপত্র ফাঁস রোখা যাবে না। তিনি দাবি করেন যে জনগণের চাপে পড়ে সরকারকে পদক্ষেপ করতে হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের কারণেই এই সংশোধনী বিল আনা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us