
নয়া দিল্লি: দিল্লিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামিকাল রামলীলা ময়দানে রাহুল গান্ধীর নেতৃত্বে মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ইন্ডি জোট (INDIA)। দুপুর ১২টায় মিন্টো রোডের মোড় থেকে মিছিল শুরু হয়ে আজমেরি গেট হয়ে রামলীলা ময়দানে শেষ হওয়ার কথা। তবে সেখানে যোগ দিচ্ছে না ককরোচ। এ দিন মমতার বাস ভবনে দেখা করেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বৈঠকের পর বাড়ির বাইরে বেরিয়ে এসে দীপকের সঙ্গে কথা নিয়ে সংবাদমাধ্যমের সামনে আসেন তৃণমূল নেত্রী।
আজ দীপকে সহ ককরোচ নেতৃত্বকে কলকাতায় কর্মসূচি নেওয়ার আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। দীপকে সহ ‘ককরোচ’ নেতৃত্বকে কলকাতায় কর্মসূচি নেওয়ার আবেদন মমতার। এরপর গাড়িতে তুলে দেওয়ার সময় দীপকেকে মমতা বলেন, “তুমি অ্যান্টি অ্যালার্জির ওষুধ নাও। ঠান্ডা লেগেছে, কাশিও হচ্ছে।” এরপর কী ওষুধ নিতে হবে তাও উল্লেখ করেন তিনি। রীতিমতো বানান করে ওষুধের নাম বুঝিয়ে দেন। ওষুধের নাম শুরু M দিয়ে। ফলে মহারাষ্ট্র মনে রাখলেই ওষুধের নাম মনে থাকবে বলে পরামর্শ দেন তিনি। হেসে ওঠেন দীপকে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা এখন জাতীয় রাজনীতির মুখ। কালকে আমাদের কর্মসূচি আছে। তাই চাইছি ওরা যাতে আমাদের সঙ্গে থাকে। ওদের কর্মসূচিতেও আমাদের সমর্থন রয়েছে।”