Mamata Congress Alliance: ঘোষণাই সার, নন্দীগ্রাম ছাড়তে চেয়েছিলেন, শুরুতেই মুখ থুবড়ে পড়ল মমতার প্রস্তাব

Congress TMC Alliance: সেদিনের বৈঠকে পাশে বসে কংগ্রেসকে প্রস্তাব দিয়েছিলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে কংগ্রেস ও তৃণমূল সমঝোতা করে চলবে। পরপর টানা ২ দিন মমতা ও অভিষেক সোনিয়া-রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন।

Mamata Congress Alliance: ঘোষণাই সার, নন্দীগ্রাম ছাড়তে চেয়েছিলেন, শুরুতেই মুখ থুবড়ে পড়ল মমতার প্রস্তাব
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 14, 2026 | 10:53 PM

নয়া দিল্লি:  ঘোষণাই সার। বিরোধী ভূমিকায় পথ চলার শুরুতেই মুখ থুবড়ে পড়ল মমতার প্রস্তাবিত জোট। জুনের আট তারিখ দিল্লির কন্সস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে চলার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জুনের দিল্লি সফরে দফায় দফায় সোনিয়া এবং রাহুলের সঙ্গে বৈঠক করেন মমতা এবং অভিষেক। এরপরই তৃণমূলের তরফে জানানো হয়েছিল, আসন্ন সব ভোটে কংগ্রেস তৃণমূল একজোট হয়ে লড়বে। ইন্ডিয়া জোটকে আরও সুসংহত করার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর,  সেদিনের বৈঠকে পাশে বসে কংগ্রেসকে প্রস্তাব দিয়েছিলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে কংগ্রেস ও তৃণমূল সমঝোতা করে চলবে। পরপর টানা ২ দিন মমতা ও অভিষেক সোনিয়া-রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের পরই তৃণমূল কংগ্রেসের তরফে বাংলায় জানানো হয়, প্রত্যেকটা নির্বাচনে কংগ্রেস ও তৃণমূল আসন সমঝোতা করে পথ হাঁটবে। এই ঘোষণার পর বাংলায় প্রথম নির্বাচন হল নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচন।

সূত্রের খবর, মমতার তরফ থেকে প্রস্তাব নিয়ে এক শীর্ষ স্থানীয় নেতা কংগ্রেসের হাই কমান্ড কেসি বেনুগোপালের সঙ্গে। উপনির্বাচনে নন্দীগ্রাম আসন কংগ্রেসকে ছাড়তে চেয়েছিলেন মমতা। পরিবর্তে রেজিনগর তৃণমূলের জন্য ছেড়ে দেওয়ার আবেদন করেন। উপনির্বাচনে মমতার আসন সমঝোতার প্রস্তাব মানেনি কংগ্রেস। মমতার অনুরোধ উপেক্ষা করে একতরফা ২ আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। তাতেই মনোমানিল্য। আগামীদিনে ইন্ডিয়া জোটে মমতার অবস্থান নিয়েও অনিশ্চয়তা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্দিনে কংগ্রেসকে পাশে নিয়ে চলার যে বার্তা মমতা দিয়েছিলেন, তা কংগ্রেস প্রত্যাখান করে বুঝিয়ে দিল, বাংলায় কংগ্রেস মমতার পাশে নেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us